1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা সাতক্ষীরায় ক্রীড়া কর্মকর্তার অপসারণ দাবিতে নারী খেলোয়াড়দের মানববন্ধন বিশ্বকাপ অভিষেকেই স্পেনকে রুখে দিলো কেপ ভার্দে

শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৫৩ বার পঠিত
Sharsha-Photo-১৬৭৭৮
  • শার্শা (যশোর) সংবাদদাতা:

যশোরের শার্শায় কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ক্লাব ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় কিশোর-কিশোরীদের দক্ষতা উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারীর ক্ষমতায়নে ক্লাবগুলোর কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় শার্শা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ।

সভায় কিশোর-কিশোরী ক্লাবগুলোর চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ বিকাশে ক্লাবের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও ফজলে ওয়াহিদ বলেন, কিশোর-কিশোরীদের সুস্থ মানসিক ও সামাজিক বিকাশে এসব ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সভায় অংশগ্রহণকারীরা কিশোর-কিশোরীদের জন্য নিরাপদ ও ইতিবাচক সামাজিক পরিবেশ নিশ্চিত করতে ক্লাবভিত্তিক কার্যক্রম আরও সমপ্রসারণের ওপর মতামত প্রদান করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই- গুলশান, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এস.এম. শাখির উদ্দিন, শার্শা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহিন ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক প্রতিনিধি, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর