- কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলার ৬নং কয়রা গোবিন্দ জিউ ঠাকুর মন্দিরের পাশ্ববর্তি এলাকা হতে একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধারের পর সেটি সুন্দরবনের গভীরে অবমুক্ত করা হয়েছে।
সোমবার সকাল ৭ টার দিকে ৮ ফুট লম্বা এই সাপটি স্থানীয়দের সহযোগীতায় ঘটনাস্থল হতে উদ্ধার করাহয় ।
জানা গেছে, মন্দিরের পাশে অজগর সাপটি দেখতে পেয়ে এদিন স্থানীয়রা শাকবাড়িয়া টহল ফাঁড়ির সদস্যদের খবর দেয়। তাৎক্ষণিক ঐ টহল ফাঁড়ির বন কর্মীরা উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় অজগর সাপটি উদ্ধার করে। পরে স্থানীয় এলকাবাসির উপস্থিতিতে সেটি গভীর সুন্দরবনের অবমুক্ত করা হয়েছে ।
শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির স্টাফ মোঃ ইয়াছিন আলী, বলেন, সকালে আমাকে ফোন দিয়ে জানালে আমি সাথে সাথে বন কর্মী ও সিপিজি সদস্যদের নিয়ে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করি। উদ্ধারের পর অজগার সাপটি সুন্দরবনের গহীনে অবমুক্ত করা হয়েছে।