1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কপিলমুনির সাংবাদিক আলীম এর মৃত্যুতে দীপ্ত নিউজের শোক ভাঙা পিঠ-কাঁধ নিয়ে যেভাবে ইরানি পাহাড়ে ৫০ ঘণ্টা লুকিয়ে ছিলেন মার্কিন সেনা পটকা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, একই পরিবারের ৪ জন অসুস্থ ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি, বহু বিমান ও ড্রোন ধ্বংস পাইকগাছায় খাদ্য বান্ধব কর্মসূচির চালে ওজনে কারচুপি, ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা কপিলমুনিতে ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার শার্শায় বিলাসী রঙিন মাছ চাষে সাফল্য, ভাগ্য বদলে তরুণ উদ্যোক্তা মাসুমের মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত কর্মপরিকল্পনা, পরিচ্ছন্নতা ও চিকিৎসায় জোর ঘটনাস্থল সৈয়দপুর প্লাজা মার্কেট, ৩০ মিনিটেই ৭০ লাখ টাকার মালামাল চুরি কয়রায় প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে তরুন দলের প্রস্তুতি সভা

কয়রায় বিএনপি নেতাকে ফাঁসাতে মৎস্য ঘেরে আগুন, প্রতিবাদে ঘের মালিকের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৫৫ বার পঠিত
koyra-16792
  • কয়রা(খুলনা)প্রতিনিধি ::

কয়রায় বিএনপি নেতাকে ফাঁসাতে মৎস্য ঘেরের বাসা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা।

প্রতিবাদে প্রকৃত ঘটনাটি তুলে ধরে ঘের মালিক সংবাদ সম্মেলন করেছেন। এমন ঘটনাটি ঘটেছে কয়রার উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের নয়ানী গ্রামে।

ঘের মালিকের অভিযোগ চাঁদা না পেয়ে মৎস্য ঘেরের বাসা পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১২ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার লুৎফর রমানের ছেলে মৎস্য ঘের মালিক আব্দুল লতিফ জানান, উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নে নয়ানী গ্রামে জমির মালিকদের নিকট হতে ২০২৬ সালের ১ জানুয়ারী হতে ২০৩৫ সাল পর্যন্ত ডিড নিয়ে বাসা- বাড়ি তৈরী করে মাছ চাষ করে আসছি। হঠাৎ গত ১৭ জুন আনুমানিক বেলা ২ টার দিকে প্রতিপক্ষ এবাদুল গাজীর ছেলে ফিরােজ গাজী,হালিম শেখের ছেলে সেলিম শেখ,মিন্টু শেখের ছেলে লাভলু শেখ,ডালিম শেখের ছেলে শিমুল ও এবাদুল গাজীসহ অনেকে প্রকাশ্য দিবালকে আমার মৎস্য ঘেরের বাসা পুড়িয়ে দিয়েছে। এতে আমার ঘেরের মালামাল সহ ২ লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়েছে। যার প্রমান আমার কাছে সংরক্ষিত আছে।

তিনি জানান, ওই খানে ঘের করতে হলে চাঁদা দিতে হবে বলে দির্ঘদিন তারা চাঁদা দাবি করে আসছিলাে। আমি ঘের করার সার্থে ইতিমধ্যে ৫১ হাজার টাকা দিতে বাধ্য হয়েছি। যার সাক্ষী প্রমান রয়েছে। তার পরেও তারা আবারও চাঁদার দাবিতে প্রতিনিয়ত হুমকী ধামকি অব্যহত রাখে। আমি চাঁদা না দেওয়ায় তারা আমার মৎস্য ঘেরের বাসা পুড়িয়ে দিয়েছে।

ওই ঘটনাটি ভিন্ন খাতে নিতে একটি মহল নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে। যার ধারাবাহিকতায় সম্প্রতি একটি পত্রিকায় ওই ঘটনাকে বিএনপি নেতা নাজমুল হুদার নেতৃত্বে ঘটানাে হয়েছে বলে যে অভিযােগ করা হয়েছে। যাহা সঠিক নয়।

প্রকৃত ঘটনাটি আড়াল করতে একটি মহল তার উপর দায় চাপানাের চেষ্টা করছে। বিএনপি ও তার কোন সহযােগি সংগঠনের কােন লােকজন আমার ঘেরে আগুন দিয়ে বাসা পুড়ড়ে দেয়নি এবং এ ধরনের কােন ঘটনা ঘটেনি। বিএনপির লােকদেরকে হয়রানী করতে একটি কল্প কাহিনী তৈরী করা হয়েছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের কােন লােক এর সাথে জড়িত নেই।

সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দােষীদের বিরুদ্ধে দৃষ্টান্ত মুলক শাস্তির জন্য প্রশাসনের সার্বিক সহযােগিতা কামনা করছি।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর