- নিজস্ব প্রতিবেদক ::
খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদীতে নিখোঁজ শ্রমিক দীপঙ্কর মন্ডলের মরদেহ দীর্ঘ ১৯ ঘন্টার প্রচেষ্টার পর সোমবার (২২ জুন) দুপুর ২ টার দিকে উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও থানা পুলিশের যৌথ প্রচেষ্টায় নদের রাড়ুলীর ৪নং ওয়ার্ডের বোরহানপুর ভরভোরিয়া স্লুইচ গেট সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার হয়।
এর আগে রবিবার (২১ জুন) সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে উপজেলার বাণিজ্যিক মোকাম কপিলমুনি থেকে হ্যান্ডলিং শ্রমিকের কাজ শেষে নিজ বাড়ি উপজেলার রাড়ুলীতে ফেরার পথিমধ্যে কপোতাক্ষের স্টীমারঘাটে পা ধোয়ার সময় অসাবধানতাবশত নদীতে পড়ে যান। মূহুর্তেই নদীর তীব্র স্্েরাতে তলিয়ে গেলে উপস্থিত লোকজন ও পরে এলাকার লোকজন এগিয়ে এসে রাতভর ব্যাপক চেষ্টা চালিয়েও তার খোঁজ পায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ ও থানা পুলিশের যৌথ প্রচেষ্টায় ১৯ ঘন্টা পর তার নদী থেকে তার মরদেহ উদ্ধার হয়। দীপঙ্কও মন্ডল উপজেলার রাড়ুলী ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার দুলাল মন্ডলের ছেলে।
পাইকগাছা থানার উপ-পুলিশ পরিদর্শক (সেকেন্ড অফিসার) মোঃ আতিকুর রহমান জানান, নদীতে স্রোত থাকায় মূহুর্তেই দীঙ্কর কোন কিছু বুঝে ওঠার আগেই পানির গভীরে তলিয়ে যায়। যৌথ প্রচেষ্টায় তার দুপুর ২ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।