1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় চিংড়ীতে পুশবিরোধী অভিযানে দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা ট্রাম্প ক্ষমতা থেকে যাওয়ার আগ পর্যন্ত ইরান যুদ্ধ দীর্ঘায়িত করতে পারে:বিপ্লবী গার্ড উপদেষ্টার সতর্কতা ‘সকল প্রশংসা আল্লাহর, মধ্যপ্রাচ্যের অত্যাচারী ইরান আর নেই’- ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল ডুমুরিয়ায় কেডিএ’র সেবা ও মাস্টারপ্ল্যান নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিদ্যুৎ সাশ্রয়ে নতুন করে সরকারের যে সকল নির্দেশনা, আজ থেকেই কার্যকর! আজ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন কয়রায় পানির ট্যাংকি বিতরণে জেলা পরিষদের প্রশাসক তালায় জমির বিরোধে বসতঘর ভাংচুর, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটের অভিযোগ!  শার্শায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রমরমা মাদক বাণিজ্য, ধ্বংশপ্রায় যুবসমাজকে ঘিরে চিন্তিত সচেতন অভিভাবকরা!

পাইকগাছায় বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে কর্মশালা

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১১৬ বার পঠিত
paikgacha-ballo-biye-16856
  • পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::

বাল্যবিয়ে, শারীরিক শাস্তি ও শিশুশ্রম প্রতিরোধের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার লক্ষ্যে খুলনার পাইকগাছায় ধর্মীয় নেতাদের অংশগ্রহণে দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর উদ্যোগে বৃহস্পতিবার ও শুক্রবার বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের লোনা পানি কেন্দ্রের হলরুমে ‘ধর্মীয় নেতৃবৃন্দের ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন ও কর্মশালা-২০২৬’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন মসজিদের ৬০ জন ইমাম ও মুয়াজ্জিন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশনে স্পনসরশিপ অ্যান্ড চাইল্ড প্রোটেকশন অফিসার দীপল বিশ্বাস।

শুভেচ্ছা বক্তব্যে ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব আইসাক সরদার বলেন, ধর্মীয় নেতারা সমাজে সচেতনতা সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাল্যবিয়ে, শিশুশ্রম, শিশু নির্যাতন ও শারীরিক শাস্তি প্রতিরোধে আরও কার্যকর উদ্যোগ বাস্তবায়ন সম্ভব।

কর্মশালার প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মুফতি মাওলানা শায়খ মুহাম্মদ উসমান গনি। তিনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাল্যবিয়ে, শিশুশ্রম ও শারীরিক শাস্তির ক্ষতিকর প্রভাব তুলে ধরেন। একই সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি মানবিক, সম্মানজনক ও অন্তর্ভুক্তিমূলক আচরণের গুরুত্ব তুলে ধরে এসব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে ধর্মীয় নেতাদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার শিল্পী রায়, সিনিয়র প্রোগ্রাম অফিসার নিউটন গোমেজ, প্রোগ্রাম অফিসার পলাশ বিশ্বাস, জুনিয়র প্রোগ্রাম অফিসার মারছিয়া হালদার, রিনি পারইসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা।

কর্মশালায় অংশগ্রহণকারী ধর্মীয় নেতারা নিজ নিজ এলাকায় বাল্যবিয়ে, শিশুশ্রম ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিশু অধিকার সুরক্ষা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর