1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী কেশবপুরের বুড়িভদ্রা খননের মাটি ফেলে গরীব কৃষকের ফসলের ক্ষতি সাধন কপিলমুনিতে রাশিদা হত্যায় প্রধান আসামী মহিদুলের বিচার দাবিতে মানববন্ধন ফিফা যদি সত্যিই চায় আমরা বিদায় নিই, তাহলে সেটাই হোক: ইরানের ফুটবলার চুকনগরে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে সৈয়দপুরে শোকাবহ পবিত্র আশুরা পালিত সাতক্ষীরায় এলজিইডির গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রগতি, জনমনে স্বস্তি! ইউপি নির্বাচন-ডুমুরিয়ার খর্ণিয়া: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড় সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ১ জেলে আটক কপিলমুনিতে গাঁজার আখড়ায় অভিযানে আটক ৫, কয়রার আদালতের ৬ মাসের কারাদণ্ড

চুকনগরে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৪১ বার পঠিত
dumuriya-manobbondhon-16868
  • শেখ মাহতাব হোসেন (ডুমুরিয়া) খুলনা::

শনিবার বৃহস্পতিবার ২৭জুন ২০২৬

শনিবার সকাল ১১টায় খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাসস্ট্যান্ডে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন, সচেতন নাগরিক সমাজ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

উক্ত মাদকবিরোধী মানববন্ধনে সভাপতিত্ব করেন মোঃ ওলিয়ার হোসেন গাজী, ,‌প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনার সময়ের খবরের সড়ক চাই খুলনা জেলা সভাপতি সরদার বাদশা, নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সাধারণ সম্পাদক এম এম দেলোয়ার হোসেন, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,ডুমুরিয়া উপজেলার নিরাপদ সড়ক চাই আহ্বায়ক মোঃ শাহজাহান জোমাদ্দার, সদস্য সচিব শেখ ফহরাদ হোসেন, নিরাপদ সড়ক চাই উপদেষ্টা সরদার দৌলত হোসেন, মোঃ আলাউদ্দিন মালী, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুকনগর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, মাহমুদ হোসেন মিতু, শেখ রাশেদ শান্ত, সমাধান এন,জি,ওর ম্যানেজার আব্দুল্লাহ আল মামুনসহ নেতৃবৃন্দ।

​উল্লেখ্য মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ চাই মাদককে না বলুন, জীবনকে ভালোবাসুন ইত্যাদি স্লোগান সংবলিত ব্যানার হাতে নিয়ে চুকনগর বাসস্ট্যান্ডের প্রধান সড়কে অবস্থান নেন।

​এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, যুবসমাজ ও তরুণ প্রজন্মকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। শুধু আইন প্রয়োগ বা পুলিশি তৎপরতা দিয়ে মাদক পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন পারিবারিক সচেতনতা এবং সামাজিক প্রতিরোধ।

বক্তারা চুকনগরসহ ডুমুরিয়ার প্রতিটি এলাকাকে মাদকমুক্ত করতে প্রশাসন ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

​মানববন্ধন শেষে উপস্থিত তরুণ ও শিক্ষার্থীরা ভবিষ্যতে মাদকের সাথে যুক্ত না হওয়ার এবং মাদকের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকার শপথ গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর