1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী কেশবপুরের বুড়িভদ্রা খননের মাটি ফেলে গরীব কৃষকের ফসলের ক্ষতি সাধন কপিলমুনিতে রাশিদা হত্যায় প্রধান আসামী মহিদুলের বিচার দাবিতে মানববন্ধন ফিফা যদি সত্যিই চায় আমরা বিদায় নিই, তাহলে সেটাই হোক: ইরানের ফুটবলার চুকনগরে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে সৈয়দপুরে শোকাবহ পবিত্র আশুরা পালিত সাতক্ষীরায় এলজিইডির গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রগতি, জনমনে স্বস্তি! ইউপি নির্বাচন-ডুমুরিয়ার খর্ণিয়া: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড় সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ১ জেলে আটক কপিলমুনিতে গাঁজার আখড়ায় অভিযানে আটক ৫, কয়রার আদালতের ৬ মাসের কারাদণ্ড

কেশবপুরের বুড়িভদ্রা খননের মাটি ফেলে গরীব কৃষকের ফসলের ক্ষতি সাধন

  • প্রকাশিত : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৩৬ বার পঠিত
kesobpur-16873
  • কেশবপুর (যশোর) প্রতিনিধি।।

কেশবপুরের বুড়িভদ্রা নদী খনন প্রকল্পের খননকৃত মাটি ফেলে সংখ্যালঘু গরীব কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি সাধন করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভুক্তভোগী দরিদ্র কৃষক উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কেশবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গৌরীঘোনা গ্ৰামের মৃত সুধীর কুমার দাসের পূত্র অমর কৃষ্ণ দাস একজন দরিদ্র কৃষক। সম্প্রতি বুড়িভদ্রা নদী খনন করা হয়। গরীব কৃষক অমর কৃষ্ণ দাসের নিজ নামীয় রেকর্ডীয় গৌরীঘোনা মৌজায় ৯৩৩ খতিয়ানের ৩৫৬৩ দাগের ১০ শতক কৃষি জমিতে লাউ সহ বিভিন্ন সবজির চাষ ছিল। বুড়িভদ্রা নদী খনন প্রকল্পের খননকৃত মাটি ফেলে ঐ সংখ্যালঘু গরীব কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি সাধন করা হয়।

পরবর্তীতে কৃষক অমর কৃষ্ণ দাস নতুন ভাবে চাষাবাদের জন্য তাঁর রেকর্ডীয় জমি ও জমির সামনে থাকা জমি ২৫ হাজার টাকা ব্যয় করে একত্রে মাটি ভরাট করেন।

এব্যাপারে কৃষক অমর কৃষ্ণ দাস তাঁর নিজ নামীয় জমি ও জমির সামনের ভরাটকৃত সরকারী জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতে পারে তাঁর বিহিত ব্যাবস্থা করার জন্য বুধবার উপজেলা নিবার্হী কর্মকর্তার নিকট লিখিত আবেদন করেছেন। বৃহস্পতিবার লিখিত আবেদনটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নিকট প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর