1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দ্য গার্ডিয়ানে স্থান পেল মুন্সীগঞ্জের ফুটবল উন্মাদনা, বিশ্বমঞ্চে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস পাইকগাছা থেকে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, চোর আটক সুন্দরবনে নিষিদ্ধ সময়ে কাঁকড়া শিকার ২ জেলে আটক অভয়াশ্রমের সুফল: ডুমুরিয়ায় মরা ভদ্রা নদীতে মিলছে বড় মাছ সৈয়দপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শেষ হলো প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সফটস্কিলস্ প্রশিক্ষণ : সনদপত্র বিতরণ সুন্দরবনে বন বিভাগের অভিযানে ৩ নৌকা সহ অবৈধ জাল উদ্ধার পশ্চিমবঙ্গের ভোটার যখন বাংলাদেশের স্কুলের প্রধান শিক্ষক সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন মালয়েশিয়া-চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

সৈয়দপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

  • প্রকাশিত : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৩৩ বার পঠিত
saedpur-2-16881
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর সৈয়দপুরে শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শরীরের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

সৈয়দপুর পৌর এলাকার ২৬ হাজার ১০০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রায় রবিবার (২৮ জুন) সকালে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের জাতীয় পুষ্টি সেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে দিনব্যাপী ক্যাম্পেইনটি বাস্তবায়ন করেছে সৈয়দপুর পৌরসভা। এ উপলক্ষে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুন্নাহার, সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো.আইয়ুব আলী,

সহকারি প্রকৌশলী মো.আব্দুল খালেক, উপ-সহকারি প্রকৌশলী কামরুল ইসলাম প্রমুখ।

সৈয়দপুর পৌরসভার সুত্র জানায়, এবারে পৌর এলাকায় ২৬ হাজার ১০০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এজন্য সৈয়দপুর পৌর এলাকার ১৫ টি ওয়ার্ডের ৮০ টি কেন্দ্র স্থাপন করা হয়।

এসব কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী দুই হাজার ৪৯০ শিশুকে নীল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৩ হাজার ৬১০ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কথা ছিল। কিন্তু সেই লক্ষ্যমাত্রা পেরিয়ে ৬ থেকে ১১ মাস বয়সী দুই হাজার ৫৩৯ জন শিশুকে নীল এবং ২৩ হাজার ৯৫০ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়। সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত বিভিন্ন অস্থায়ী ও স্থায়ী টিকাদান কেন্দ্রে চলে এ ক্যাম্পেইন। ক্যাম্পেইন সফল করতে পৌরসভা ও অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকরা অংশ নেন।

এছাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নেও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।

​জানতে চাইলে পৌর প্রশাসক ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, ক্যাম্পেইনে ক্যাপসুল খাওয়ানো থেকে কোন শিশু যাতে বাদ না যায়, সেজন্য সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সাথে কাজ করার নির্দেশনা দেওয়া হয়৷ ফলে তাদের নিরলস পরিশ্রম ও ব্যাপক প্রচারের কারণে শিশুদের ক্যাপসুল খাওয়ানোর নির্ধারিত লক্ষ্যমাত্রা পেরিয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর