- কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
সুন্দরবন কাশিয়াবাদ স্টেশনের আওতাধীন বীনাপানি খাল এলাকায় নিষিদ্ধ সময়ে কাঁকড়া শিকারের অপরাধে ২ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট হতে ১ টি নৌকা সহ কাঁকড়া জব্দ করা হয়। জানা গেছে সোমবার (২৯ জুন) দুপুর ২ টার দিকে বিশেষ এক যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার জোড়শিং গ্রামের রিপন (২৩) ও ইউনুছ গাজী (২০)।
অভিযানকালে উপস্থিত ছিলেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মোঃ নাসির উদ্দীন, খুলনা রেঞ্জের স্মাট টিমের টিম লিডার পিন্টু বাড়ৈ, বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিব তালুকদার সহ বন বিভাগের স্টাফরা।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদী হয়ে বন আইনে মামলা দায়ের করেছে। আটক জেলে ২ জনকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।