1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরা পারিবারিক আদালত-২ এর বিচারক মোঃ হাসানুল বান্নার দৃষ্টান্ত: অসুস্থ শিশুর অস্ত্রোপাচার খরচসহ ভরণপোষণ দিতে পিতাকে নির্দেশ কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত সাতক্ষীরায় অপদ্রব্য পুশকৃত ২৬০ কেজি চিংড়ি জব্দের পর গাড়ির চাকায় পিষ্ট করে বিনষ্ট দূর্বৃত্তদের হামলায় গুরুতর আহতের ১৩ দিন পর মৃত্যুকেই আলীঙ্গন করলেন কপিলমুনির বৃদ্ধা সুমিত্রা অবশেষে ১৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যুকেই আলীঙ্গন করলেন কপিলমুনিতে হমলার শিকার বৃদ্ধা সুমিত্রা আরেকটি বিশ্বকাপ ব্যর্থতা, তবে কি ছাঁটাই হচ্ছেন আনচেলত্তি আনচেলত্তির ভুল পরিকল্পনায় ব্রাজিলের ভরাডুবি খামেনির প্রথম জানাজা আজ, কানায় কানায় পরিপূর্ণ চত্বর নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, আহত অন্তত ৮ আশাশুনিতে সরকারি খাল অবমুক্তের দাবীতে মানববন্ধন, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

  • প্রকাশিত : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১০ বার পঠিত

কয়রা প্রতিনিধি:


কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কয়রা উপজেলা শাখার আয়োজনে উক্ত র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান এফ এম মনিরুজ্জামান মনি। এতে শুভেচ্ছা  বক্তব্য রাখেন উপজেলা পল্লী অফিসার প্রকাশ মল্লিক। সহকারি পল্লী উন্নয়ন অফিসার ( ইরেসপো) মোঃ আল মামুনের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, কৃষি সম্প্রসারন অফিসার নিশাত ইসলাম, সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, পল্লী দারিদ্র্য বিমোচন অফিসার মোঃ বিল্লাল হোসেন, বিআরডিবির সহ সভাপতি মোঃ আঃ ছালাম, সমবায়ী মোঃ আলমগীর হোসেন, রেক্সনা হক।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, সমবায়ী সদস্য সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সমবায়ীদের মাঝে ঋনের চেক বিতরনের পাশাপাশি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর