মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র কল্যাণ সমিতির বিদ্যমান কমিটি দীর্ঘদিন অকার্যকর থাকা এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে নতুন আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গত ৬ জুলাই ২০২৬ এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় জানানো হয়, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, ঐক্য সুদৃঢ় করা এবং বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নবগঠিত আংশিক কমিটিতে মো. শাহিন মোল্লাকে সভাপতি এবং স্বপন ভুঁইয়াকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, নতুন নেতৃত্বের মাধ্যমে প্রাক্তন ছাত্রদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি আরও জোরদার হবে এবং বিদ্যালয় ও সমাজের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক ও সেবামূলক কার্যক্রম পরিচালিত হবে।
এদিকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।