1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ৫৪ জন কর্মচারীর নিয়োগ বাতিলের অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন ঝড়ে ক্ষতিগ্রস্ত সৈয়দপুর ক্রিকেট একাডেমিকে উপজেলা পরিষদের পক্ষ থেকে অনুশীলনে নেট প্রদান সাতক্ষীরা-আশাশুনি ‎সড়কে ইজিবাইক বন্ধ হলে বাস চলাচল বন্ধের হুশিয়ারি ইজিবাইক মালিক সমিতির খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা ইংল্যান্ডকে স্কালোনির হুঁশিয়ারি, ‘শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব, ফাইনালে উঠতেই মাঠে নামছি’ আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ইংল্যান্ড ম্যাচের আবেগ নিয়ন্ত্রণ করতে চান দে পলরা স্পেনকে শিরোপার আশা দেখাচ্ছে তিন ‘অভিশাপ’ আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যত খেলা হ্যান্ড অব গড কী, কেন ম্যারাডোনার সেই গোল বাতিল হয়নি?

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

  • প্রকাশিত : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৩৩ বার পঠিত
khulna-17027
  • খুলনা প্রতিনিধি::

খুলনা নগরীতে গভীর রাতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (১৫ জুলাই) রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে খুলনা থানাধীন জাতিসংঘ পার্কের পশ্চিম পাশে আব্দুল জলিল শেখের পানের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, এসএ টিভির খুলনা ব্যুরো প্রধান ও খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক রকিবুল ইসলাম মতি, দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর খুলনা প্রতিনিধি শেখ আওয়াল, স্টার টিভির খুলনা প্রতিনিধি রফিউল ইসলাম টুটুল এবং আমাদের সময়-এর খুলনা প্রতিনিধি হুমান কবি রানা সেখানে বসে চা পান করছিলেন। এ সময় হেলমেট পরিহিত অজ্ঞাত দুই দুর্বৃত্ত মোটরসাইকেলের গতি কমিয়ে তাদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

khulna-17028

গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কেউ আহত হননি। তবে একটি প্লাস্টিকের টুলের পায়ে গুলি লেগে সেটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়।

khulna-17029

ঘটনার পর বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। হামলার কারণ ও জড়িতদের পরিচয় উদ্ঘাটনে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর