1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

পাইকগাছায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৩১ বার পঠিত
dengu-17044
  • শেখ নাদীর শাহ্::

খুলনার পাইকগাছায় আকষ্মিক ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। গত এক মাসে বেড়েছে দ্বিগুণ। ধারণা করা হচ্ছে, চলতি বর্ষা মৌসুমে বর্ষার স্থায়িত্ব বাড়ার সাথে সাথে মশার বংশবৃদ্ধির ক্ষেত্র তৈরি হওয়ায় উপজেলাজুড়ে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে তথ্যানুযায়ী, চলতি জুলাই মাসে হাসপাতালটিতে মোট ৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। অথচ গত জুন মাসে এই আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ২ জন। অর্থাৎ এক মাসের ব্যবধানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জুলাইয়ে আক্রান্ত ৫ জনের মধ্যে বর্তমানে ৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকি ২ জন সুস্থ্য হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এডিস মশার বংশবৃদ্ধির ক্ষেত্র হিসেবে ড্রেন, ডোবা, ফুলের টব, পরিত্যক্ত টায়ার ও ডাবের খোসায় জমে থাকা পরিষ্কার পানি চিহ্নিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েবিশেষ ব্যবস্থা ও জরুরি সেবা চালু করা হয়েছে।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ বলেন, “বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ার সাথে সাথে হাসপাতাল ও মাঠ পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। জলোচ্ছ্বাস বা বৃষ্টির কারণে যেসব স্থানে পানি জমে থাকে, তা নিয়মিত পরিষ্কার করার জন্য সাধারণকে পরামর্শ দেওয়া হচ্ছে।”

তিনি আরও সতর্ক করে বলেন, “বাইরে থেকেও আক্রান্ত রোগীরা এ উপজেলায় আসছেন। তাই সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। বিশেষ করে রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। সাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে ব্যর্থ হলে এটি মহামারী আকার ধারণ করতে পারে।” তিনি জ্বর হলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে এসে ডেঙ্গু পরীক্ষা করতে সাধারণের পাশাপাশি ডাক্তারদের পরামর্শ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর