- নিজস্ব প্রতিবেদক ::
পাইকগাছায় ২৩ জুলাই বৃহস্পতিবার বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিষণের আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে সংস্থার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর সহযোগিতায় সিভিএ কার্যকরী দল এ সভার আয়োজন করে।
থানার সেকেন্ড অফিসার আতিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ড ভিশন বাংলাদেশ এর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব ইসাহাক সরদার।
ওয়ার্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র প্রোগ্রাম অফিসার নিউটন গোমেজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তার, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, ইসলামিক ফাউণ্ডেশন এর ফিল্ড সুপারভাইজার বিলাল হুসাইন, এমসি শওকত হোসেন, থানার এএসআই শাহনাজ আক্তার, গৌতম মন্ডল, এডভোকেট কামরুল ইসলাম, এডভোকেট অরুণ জ্যোতি মন্ডল, সমরেশ চন্দ্র মন্ডল, বিজয় কৃষ্ণ মন্ডল, সাবেক কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, ফাতেমা খাতুন, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, ওয়ার্ড ভিশন বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার শিল্পী রায়, জুনিয়র প্রোগ্রাম অফিসার রিনি পাড়ৈ ও মার্সিয়া জুয়ানা। সভায় পুলিশ কর্মকর্তা, সিভিএ কার্যকরী দলের সদস্য, শিশু, যুব, ভিডিএস, অভিভাবক, সাংবাদিক, আইনজীবী এবং ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় শিশু শ্রম ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং শিশু সুরক্ষা নিশ্চিত করতে সমাজের সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন সভায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা।