- নিজস্ব প্রতিবেদক ::
খুলনার পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাংবাদিক আব্দুল গফুরের মা বিবিজান বেগম (৯৫) বার্ধক্যজণিত কারণে মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
শুক্রবার (২৪ জুলািই) বিকেল ৪টা ৫৫ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমা বিবিজান বেগম উপজেলার লস্কর গ্রামের প্রয়াত ঈমান গোলদারের স্ত্রী।
এদিকে সাংবাদিক আব্দুল গফুরের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পাইকগাছা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
এক শোক বিবৃতিতে পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাক ও সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহম্মেদসহ প্রেস ক্লাবের নির্বাহী কমিটি ও সকল সাধারণ সদস্যবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন। একই সাথে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
অনুরুপ বিবৃতি দিয়েছেন অনলাইন দৈনিক দীপ্তনিউজ২৪.কম এর প্রকাশক ও সম্পাদক শেখ দীন মাহমুদ। বিবৃতিতে তিনি মরহুমার বিদেহী আত্নার মাগফিরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।