1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখরের ঘুষ বাণিজ্যের খবর প্রকাশে সাংবাদিক ম্যানেজে ব্যস্ত সময় পার! খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বিপণন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কয়রায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে! কয়রায় বাবলার বীজ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন সৈয়দপুরে ১ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার : দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন ডুমুরিয়ায় মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন

ডুমুরিয়ায় মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন

  • প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৮৮ বার পঠিত
khulna-17127
  • খুলনা ব্যুরো ::

খুলনার ডুমুরিয়া উপজেলার ২২ নম্বর বেতাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৭ জুলাই) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসএমসি কমিটির সভাপতি মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬ নম্বর মাগুরাঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম হেলাল, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সাবিহা আক্তার এবং মাগুরাঘোনা সদর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলি সানা।

khulna-17128

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ডালিয়া কুমকুমের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি হালদার হোসেন, প্রভাষক শংকর কুমার রায়, শিক্ষক জিন্নাত আলি ও তৌহিদুজ্জামান তিতাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করায় চার শিক্ষার্থী—রিয়াদ হোসেন, দীপ রায়, ছামিয়া ও মেহেরিন হাসান বিভার হাতে সংবর্ধনা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বিদ্যালয়ের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর