1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখরের ঘুষ বাণিজ্যের খবর প্রকাশে সাংবাদিক ম্যানেজে ব্যস্ত সময় পার! খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বিপণন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কয়রায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে! কয়রায় বাবলার বীজ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন সৈয়দপুরে ১ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার : দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৩৪ বার পঠিত
tala-17136
  • নিজস্ব প্রতিনিধি ::

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, তালা প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রণব ঘোষ (বাবলু) পুনরায় তার দাপ্তরিক দায়িত্ব পালন শুরু করেছেন।

দীর্ঘদিনের বিভিন্ন প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শেষে তিনি পুনরায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ইউনিয়ন জুড়ে আলোচনা ও উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

তিনি স্বপদে বহাল হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান শুভাকাংখী ও সমর্থকেরা। এ সময় অনেকেই তাঁর সুস্বাস্থ্য ও সফল কর্মজীবন কামনা করেন।

সমর্থকদের দাবি, জনগণের আস্থা ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় দায়িত্বে ফিরেছেন প্রণব ঘোষ (বাবলু)। তাঁদের প্রত্যাশা, তিনি আগের মতোই সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করবেন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা আরও সহজলভ্য করবেন।

দায়িত্ব গ্রহণের পর প্রণব ঘোষ (বাবলু) বলেন, “খলিলনগর ইউনিয়নের জনগণের ভালোবাসা ও বিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি। আমি সব ধরনের বিভেদ ভুলে সকলকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই। উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, ইউনিয়নের রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে কাজ করবেন। জনগণের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলেও আশ্বাস দেন।

স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, প্রণব ঘোষ (বাবলু)-এর নেতৃত্বে খলিলনগর ইউনিয়নের চলমান উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সুশাসন ও জনসেবা নিশ্চিত হবে। পুনরায় তাঁর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলেও মনে করেন কেউ কেউ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর