- কয়রা(খুলনা)প্রতিনিধি ::
কয়রায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে বিভিন্ন প্রজাতির গাছের চারা। আর চারা পেয়েই তারা আনন্দিত। শুধু তাই নয়, দেখা গেছে কোমলমতি শিশুদের মুখে হাসি। এমন উদ্যোগ গ্রহন করেছেন জাগরণী চক্র ফাউন্ডেশন।
বিদ্যালয়ের উপস্থিত সকল ছাত্র ছাত্রীদের মাঝে বিতরন করা হয় গাছের চারা। এমন কার্যক্রম হাতে নেওয়া হয় নারানপুর প্রাথমিক বিদ্যালয়ে।
জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে এবং পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতা আর এইচ এল প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন সহনশীল বসতবাড়ির উদ্বোধন শেষে ‘বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন করা হয়েছে। আর সংস্থার সহযোগিতায় এলাকায় সবুজ বনায়ন গড়ে তুলতে সাধারণ মানুষের মাঝেও গাছের চারা বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) এই বিদ্যালয় চত্বরে এ উপলক্ষে আলােচনা সভায় সভাপতিত্ব করেন জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক মাইক্রোফাইন্যান্স মোঃ আজিজুল হক। এতে স্বাগত বক্তব্য রাখেন জাগরণী চক্র ফাউন্ডেশনের উপ-সহকারি পরিচালক শেখ মোজাম্মেল হক।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল ও কয়রা সদর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দিন আহমেদ।
আরও বক্তব্য রাখেন জাগরণী চক্র ফাউন্ডেশনের সাতক্ষীরা জোনের জোনাল ম্যানেজার আজাদুর রহমান, কয়রার কো-অর্ডিনেটর মোঃ ইউছুফ আলী, ব্রাঞ্চ ম্যানেজার তরিকুল ইসলাম, টেকনিক্যাল অফিসার আরমান আলী, বিএনপি নেতা এফএম মহরম হােসেন, আব্দুল গফফার গাজী, যুবদল নেতা মােস্তাফিজুর রহমান খােকন, ইউপি সদস্য বনিউল আমিন প্রমুখ।
আলোচনা শেষে জলবায়ু সহনশীল বসতবাড়ির উপকারভোগী সদস্যদের হাতে ঘরের চাবি হস্তান্তর করা হয়।