1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফ্যাসিবাদ বিরোধী সমন্বিত শক্তির ফল জুলাই আন্দোলন: সিলেটে রেদোয়ান মাজহারি বেনাপোল-ঢাকা ও বেনাপোল-খুলনা রুটে চলন্ত ট্রেনের মধ্যে হিজড়াদের চাঁদাবাজি ও হেনস্তার অভিযোগ! মাদক সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা, জেলা পুলিশ সুপার  নানা আয়োজনে সৈয়দপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ: ডুমুরিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হরিঢালী ইউ: বালিকা মা: বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য, রাত পোহালেই অভিযুক্ত শিক্ষক শুধাংশুর বিরুদ্ধে তদন্ত জুলাই গণঅভ্যুত্থান দিবসে সৈয়দপুরে বিএনপির আয়োজনে সমাবেশ ও র‍্যালী কয়রায় জুলাই ছাত্র গণঅভ্যুত্থান উপলক্ষ্যে জামায়াতের গণমিছিল সৈয়দপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে  জামায়াতের উদ্যোগে শহিদ সাজ্জাদের কবর জিয়ারত কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে সংবর্ধনা ও আলোচনা সভা 

কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে সংবর্ধনা ও আলোচনা সভা 

  • প্রকাশিত : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পঠিত
কয়রা প্রতিনিধি:


কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৫ আগষ্ট) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এই সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে।

কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৬ কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
উপজেলা সহকারি যুব উন্নয়ন অফিসার মোঃ আকরাম হোসেনের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন
কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান, উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জিএম মাওলা বকস, কয়রাা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, কয়রা প্রেসক্লাবের সভাপতি শেখ হারুন অর রশিদ, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা শেখ সাইফুল্লাহ আজাদ, জামায়াতের যুব বিভাগের সেক্রেটারী জিএম মোনায়েম বিল্লাহ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, জুলাই যোদ্ধা আলতাফ হোসেন, বুলবুল আহম্মেদ।
আলোচনা শেষে আহত জুলাই যোদ্ধাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে শহীদ জুলাই যোদ্ধাদের মাগফিরাত কামনা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হালহেরা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আয়ুব আলী।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, জুলাই যোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর