1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আল্লাহ যেন আমাকে সুস্থ করেন, কাজে ফেরার শক্তি দেন : ইলিয়াস কাঞ্চন সাকিবের আর দেশে ফেরার কোনো সুযোগ নেই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধ জনতার ছিলো, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কারাবন্দি ইমরান খানের সঙ্গে যোগাযোগ নেই সাত মাস, উদ্বিগ্ন পরিবার দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্যে সমর্থন নেই ভারতের: রণধীর জয়সওয়াল গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : স্থানীয় সরকারমন্ত্রী পল্লবীতে বিএনপি নেতাকে গুলি, পথচারী নারীসহ আহত ২ আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষার সংগ্রাম কয়রায় চিংড়িঘেরে লবণাক্ততা ও অতিবৃষ্টির প্রভাব, লোকসানের শঙ্কায় চাষিরা মাদক ও বনদস্যু দমনে তথ্য দেওয়ার আহ্বান: কয়রায় সুধী সমাবেশে পুলিশ সুপার

ফ্যাসিবাদ বিরোধী সমন্বিত শক্তির ফল জুলাই আন্দোলন: সিলেটে রেদোয়ান মাজহারি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পঠিত
17202

আবু তালহা তোফায়েল,সিলেট:


জুলাই ‘২৪ এর আন্দোলন একক কোনো সংগঠনের নয়, কেউ এককভাবে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করলে হীন মানষিকতার পরিচায়ক হবে। জুলাই আন্দোলন হয়েছে দীর্ঘকাল ফ্যাসিবাদের জুলুমে অতিষ্ঠ মাজলুমদের সমন্বিত লড়ায় এবং ফ্যাসিবাদবিরোধী সমন্বিত শক্তির কারণে। এখানে শুধু শিক্ষার্থী আর রাজনৈতিক নেতাকর্মী নয়, সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের ফলে সফল গণ অভ্যুত্থান হয়েছে।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) দুপুর ২টায় সিলেট নগরীর বন্দরবাজারস্ত হোটেল মেট্রো ইন্টারন্যাশনালে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তর শাখার কাউন্সিল ও সদস্য সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি রেদোয়ান মাজহারি এ মন্তব্য করেন।

সংগঠনের সভাপতি হাফিজ জাকির হোসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা উত্তর জমিয়তের সভাপতি শায়খুল হাদীস আতাউর রহমান কোম্পানিগঞ্জী বলেন, প্রতিটি ক্যাম্পাসে আদর্শিক কাফেলা ছাত্র জমিয়তের কার্যক্রম জোরদার করতে হবে।

বিশেষ বক্তার বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মোঃ নূর হোসাইন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা উত্তর জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম আম্বিয়া কয়েছ, যুগ্ম সম্পাদক মুহিব্বুল্লাহ, সহ-সভাপতি নুরুল ইসলাম বৌলগ্রামী, শেখ আব্দুল হাই, মুফতি মহসিন আহমদ, সিলেট মহানগর জমিয়তের সহ-সভাপতি আলহাজ্ব শফি উদ্দিন আহমেদ, পাঠাগার সম্পাদক মাহদী হাসান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ সালমান, যুব সম্পাদক আব্দুর রাজ্জাক, ছাত্র সম্পাদক মাসউদ আজহার, যুব জমিয়ত সিলেট উত্তরের সভাপতি মাসুম আল মাহদী, সাধারণ সম্পাদক আবুল হাসানাত, দক্ষিণ শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মানসুর আহমদ,সাবেক ছাত্রনেতা আহমাদুল হক উমামা, বাহা উদ্দিন বাহার, ফরহাদ আহমদ, আব্দুল আহাদ প্রমুখ।

কাউন্সিলে আবু তালহা তোফায়েল সভাপতি ও মুশাহিদ আহমদকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ঘোষণা করেন ছাত্র জমিয়ত সভাপতি রেদোয়ান মাজহারি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর