1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় চিংড়ীতে পুশবিরোধী অভিযানে দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা ট্রাম্প ক্ষমতা থেকে যাওয়ার আগ পর্যন্ত ইরান যুদ্ধ দীর্ঘায়িত করতে পারে:বিপ্লবী গার্ড উপদেষ্টার সতর্কতা ‘সকল প্রশংসা আল্লাহর, মধ্যপ্রাচ্যের অত্যাচারী ইরান আর নেই’- ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল ডুমুরিয়ায় কেডিএ’র সেবা ও মাস্টারপ্ল্যান নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিদ্যুৎ সাশ্রয়ে নতুন করে সরকারের যে সকল নির্দেশনা, আজ থেকেই কার্যকর! আজ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন কয়রায় পানির ট্যাংকি বিতরণে জেলা পরিষদের প্রশাসক তালায় জমির বিরোধে বসতঘর ভাংচুর, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটের অভিযোগ!  শার্শায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রমরমা মাদক বাণিজ্য, ধ্বংশপ্রায় যুবসমাজকে ঘিরে চিন্তিত সচেতন অভিভাবকরা!

কয়রায় এমপি আবুল কালাম আজাদ’র সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৫০ বার পঠিত
17254
কয়রা প্রতিনিধি:

দেশের লবণাক্ততা অধ্যুষিত উপকূলীয় অঞ্চলের মানুষের সুপেয় পানির দীর্ঘদিনের সংকট নিরসনে রেইন ওয়াটার হার্ভেস্টিং পদ্ধতির আওতায় বড় ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সুপেয় পানির সংকটে থাকা পরিবারের মাঝে ৩ হাজার লিটার ধারণক্ষমতার পানির ট্যাংক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০ টায় কয়রা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ১২টি পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ করা হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
এ সময় তিনি বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের বেচে থাকার প্রধান অন্তরায়গুলোর একটি হলো সুপেয় পানির অভাব। এই জনপদে দীর্ঘদিন ধরে নিরাপদ পানীয় জলের অভাব একটি বড় সমস্যা। বিশেষ করে শুষ্ক মৌসুম ও সুপেয় পানির উৎসের অভাবে স্থানীয়দের চরম দুর্ভোগ পোহাতে হয়। রেইন ওয়াটার হার্ভেস্টিং ব্যবস্থার মাধ্যমে বৃষ্টির পানি সংরক্ষণ করে সুপেয় পানির চাহিদা মেটানো সম্ভব।
এই উদ্যোগের ফলে স্থানীয় মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে এবং ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কাজ আরও সম্প্রসারিত করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইশতিয়াক আহম্মেদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, যুব বিভাগের ইউনিয়ন সভাপতি হাফেজ জাহিদুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ উত্তর বেদকাশী ইউনিয়নে ইটের ২ টি সলিং রাস্তার উদ্বোধন করেন।
এ ছাড়া মহেশ্বরীপুর ইউনিয়নের সাতহালিয়া মধ্যপাড়া হযরত ওমর (রাঃ) জামে মসজিদের মুসল্লীদের সাথে ও মহেশ্বরীপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় করার পর অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর