1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
তালায় আলোচিত গণধর্ষণ মামলার প্রধান আসামী রাজু সরদার ধরা ছোয়ার বাইরে! রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ইইউর অভিনন্দন রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কপিলমুনির কাশিমনগরে ভিপি সম্পত্তি উদ্ধারে উপজেলা প্রশাসনের অভিযান পাইকগাছায় বাঁশের আঘাতে গুরুতর আহত আব্দুল্লাহর মৃত্যু কয়রায় মৎস্য ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, আদালতে মামলা কয়রায় বজ্রপাতে কৃষকের মৃত্যু হোটেলে অগ্নিকান্ডের ঘটনায় নিহত আলিমুজ্জামানের মরদেহ সাতক্ষীরায় পৌঁছেছে, রেবতির মরদেহ ভারতে সৎকার! কয়রায় পর্যটকবাহী নৌকা ডুবি, নৌ পুলিশের তৎপরতায় ৯ জন উদ্ধার

হোটেলে অগ্নিকান্ডের ঘটনায় নিহত আলিমুজ্জামানের মরদেহ সাতক্ষীরায় পৌঁছেছে, রেবতির মরদেহ ভারতে সৎকার!

  • প্রকাশিত : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩৪ বার পঠিত
17338
আক্তারুল ইসলাম:

ভারতের কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকান্ডে নিহত দুইজেনর মধ্যে আলিমুজ্জামান সাজুর মরদেহ শনিবার (২২ আগষ্ট) সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে এসেছে। তবে নিহত রেবতি সরকারের মরদেহ ভারতে সৎকার করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে, গত ১৯ আগস্ট বুধবার ভারতের পশ্চিমবঙ্গের কলতায় একটি হোটেলে অগ্নিকান্ডের ঘটনায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত. ইউনুস সরদারের ছেলে আলিমুজ্জামান সাজু (৪৫) ও তেঁতুলিয়া গ্রামের ভবেশ সরকারের স্ত্রী রেবতী সরকার (৩৭)সহ বাংলাদেশের বিভিন্ন এলাকার  ৭ জন নিহত হয়।
তারা উভয়ই চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ওঠেন তারা। রাতে ওই হোটেলে অগ্নিকান্ডে বাংলাদেশী ৭ জন নিহত হন। তাদের মধ্যে দুইজনের বাড়ি সাতক্ষীরায়। দুইদিন আইনী প্রক্রিয়া শেষে তাদের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তার করা হয়। এরমধ্যে আলিমুজ্জামান সাজুর মৃতদেহ শনিবার দুপুরে সাতক্ষীরার ভোমরা বন্দর নিয়ে দেশে প্রবেশ করেছে।
রেবতি সরকারের দেবর সঞ্জয় সরকার জানান, তার ছেলে মেয়ে ভারতে অবস্থান করায় সেখানে তার মৃতদেহ সৎকার করা হয়েছে।
ভোমরা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজিব বালা জানান, দুপুর ১২ টার পর সাজুর মরদেহ তারা গ্রহণ করেছেন এবং পরিবারের কাছে হস্তান্তর করেছেন।
এদিকে তার বাড়িতে জানাযা এবং দাফনের সব প্রস্তুতি নিচ্ছেন নিহতের পরিবার।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর