1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী ডুমুরিয়ায় দুটি খাল খননে অনিয়ম ১ কোটি ৩৬ লাখ টাকা ফেরত দিতে বাধ্য হল কয়রায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষকদের প্রশিক্ষণ সম্পন্ন ডুমুরিয়ায় বাজার মনিটরিংয়ের দাবি, মৌসুমের অজুহাতে চড়া বেগুন-শিমের দামে ক্ষুব্ধ ক্রেতারা কপিলমুনিতে প্রাথমিকের শ্রেণিকক্ষের ঝুলন্ত ফ্যান ছিঁড়ে প্রথম শ্রেণির ছাত্রী আহত ক্যানসারের সঙ্গে পাঞ্জা লড়ছেন ঝাঁপা মাদ্রাসার কৃতি ছাত্রী তাসলিমা খাতুন, বাঁচানোর আকুল আবেদন তালায় আলোচিত গণধর্ষণ মামলার প্রধান আসামী রাজু সরদার ধরা ছোয়ার বাইরে! রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ইইউর অভিনন্দন রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ক্যানসারের সঙ্গে পাঞ্জা লড়ছেন ঝাঁপা মাদ্রাসার কৃতি ছাত্রী তাসলিমা খাতুন, বাঁচানোর আকুল আবেদন

  • প্রকাশিত : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৬৩ বার পঠিত
monirampur-17343
  • উত্তম চক্রবর্তী, যশোর প্রতিনিধি।।

যশোরের মনিরামপুর উপজেলার কৃতি সন্তান, ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন মেধাবী ছাত্রী মোছাঃ তাসলিমা খাতুন বর্তমানে মারাত্মক ক্যানসার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার দ্রুত উন্নত চিকিৎসা ও ব্যয়বহুল কেমোথেরাপি বা ইমেনোথিরাপি অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তাসলিমা খাতুনের পরিবার অত্যন্ত অসচ্ছল। এ পর্যন্ত পরিবারের জমানো সব সঞ্চয় এবং মানুষের কাছ থেকে ধারদেনা করে প্রায় ১৮ লাখ টাকা খরচ করে তার প্রাথমিক চিকিৎসা চালিয়েছেন স্বজনরা। কিন্তু দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল এই রোগের খরচ মেটাতে গিয়ে বর্তমানে পরিবারটি সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে। এখন দিনাতিপাত করাই যেখানে কষ্টকর, সেখানে বিশাল অঙ্কের এই চিকিৎসা খরচ চালানো তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।


monirampur-17344


মেধাবী এই ছাত্রীর জীবন বাঁচাতে এবং তাকে সুস্থ করে তুলতে সমাজের বিত্তবান, দয়াশীল ও মানবিক গুণসম্পন্ন মানুষদের এগিয়ে আসার জন্য আকুল আবেদন জানিয়েছেন তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। আপনাদের সামান্য সহযোগিতা তাসলিমার মুখে হাসি ফোটাতে এবং তার জীবন বাঁচাতে বড় ভূমিকা রাখতে পারে। সহযোগিতা পাঠানোর মাধ্যম: বিকাশ অ্যাকাউন্ট (পার্সোনাল)ও নগদ : ০১৯৯৫৬৩৫৬৭৭।

আপনার একটুখানি সহযোগিতায় বেঁচে যেতে পারে একটি তরুণ প্রাণ। আসুন, আমরা সবাই মিলে তাসলিমা খাতুনের পাশে দাঁড়াই।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর