1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির কয়রায় নিরাপদ পানির সংকট নিরসনে গনতান্ত্রিক সংলাপ পাইকগাছা স্বাস্থ্য প.প. কর্মকর্তার জিয়া প্রাইমারী হেলথ কেয়ার সেন্টার পরিদর্শন সৈয়দপুরে আন্তর্জাতিক সুন্নী কনফারেন্স সম্পন্ন, মুসলিম উম্মাহর ঐক্য ও ধর্মীয় সম্প্রীতির আহবান কয়রায় পাওনা টাকা চাওয়ায় প্রাণনাশের হুমকি, প্রতিকারে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন  মক্কা চুক্তিতে অংশ গ্রহণ করা না করা নিয়ে দাদাদের কপালে চিন্তার ভাজ…! ডুমুরিয়ায় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা বিষয়ক গণশুনানি তিন মাস পর খুলছে সুন্দরবন, ফিরছে জেলেদের ব্যস্ততা জীবিকার আশায় নৌকা-জাল প্রস্তুত, বনে নামার আগেই ঋণের বোঝা; সঙ্গে দস্যু আতঙ্ক কপিলমুনিতে কন্যা ইসরাত জাহান মুন্নিকে পিতা মহাসিন খাঁন’র ত্যাজ্য ঘোষণা পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ পালনে প্রস্তুতিমূলক সভা

ডুমুরিয়ায় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা বিষয়ক গণশুনানি

  • প্রকাশিত : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৪৫ বার পঠিত
17409
খুলনা ব্যুরো:


খুলনার ডুমুরিয়ায় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে দলিত প্রাউড প্রকল্পের আয়োজনে উক্ত গণশুনানি অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি এইচআই ইনচার্জ আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদুর রহমান।
দলিত প্রাউড প্রকল্পের ম্যানেজার সমীর কুমার পান্ডের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন,দলিতের হেড অব প্রোগ্রাম জেনারেল তপন কুমার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু ও উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মৌসুমি বুলবুল শুকলা।
এ সময় দলিতের হিসাবরক্ষণ কর্মকর্তা রিপন সরকার, ফিল্ড ভলান্টিয়ার ইতিকা সরকার ও জেসমিন নাহারসহ প্রশিক্ষিত নারী-পুরুষ, দলিত সম্প্রদায়ের ইয়ুথ ও কমিউনিটি গ্রুপের সদস্য এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
গণশুনানিতে ডুমুরিয়ার জোয়াদ্দারপাড়া, মির্জাপুর ও শোভনা কমিউনিটি ক্লিনিক থেকে সেবা নেওয়া সেবাগ্রহীতারা অংশ নেন। প্রশ্নোত্তর পর্বে তারা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার বিষয়ে মতামত গ্রহণ করেন।
অনুষ্ঠানে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, পুষ্টিকর খাদ্য গ্রহণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, গর্ভকালীন নিবন্ধন, ওজন ও রক্তচাপ পরিমাপ, বিনামূল্যে ওষুধ বিতরণ এবং নিরাপদ প্রসবের পরামর্শসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কমিউনিটি ক্লিনিক ও কমিউনিটির স্কোরকার্ড মূল্যায়নের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান যাচাই ও প্রয়োজনীয় উন্নয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, গ্রামীণ পর্যায়ে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেবাগ্রহীতারা যাতে সহজে ও যথাযথভাবে সব ধরনের স্বাস্থ্যসেবা পান, সে জন্য সংশ্লিষ্টদের আরও আন্তরিক হওয়ার পাশাপাশি সেবার মান ভবিষ্যতে আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে জোয়াদ্দারপাড়া, শোভনা ও মির্জাপুর কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধিদের হাতে স্বাস্থ্যসেবার কাজে ব্যবহারের জন্য ওয়েট মেশিন ও বিপি মেশিন তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর