1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক পাইকগাছার দলিল লেখকসহ সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য সীমানা পিলারসহ তালায় গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন

নানা অপরাধে শাস্তি পেলেন ইসির ৬৯ জন

  • প্রকাশিত : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি, অনিয়ম, সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ গ্রহণ, চাকরি থেকে পলায়ন, বিনা ছুটিতে দিনের পর দিন কর্মস্থলে না থাকার অভিযোগে ৬৯ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিল নির্বাচন কমিশন (ইসি)। এদের মধ্যে ৪ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। কাউকে করা হয়েছে তিরস্কার। কারও আবার বেতন বৃদ্ধি নির্ধারিত সময় পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসি। কয়েকজনকে নিচের পদেও নামিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) নির্বাচন কমিশন থেকে এসব তথ্য জানা গেছে।

শাস্তি পাওয়া এসব কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ২০১৮ সাল থেকে ২০২২ সালের মধ্যে বিভাগীয় মামলাগুলো হয়। তদন্ত শেষে দোষী প্রমাণিত হওয়ায় একযোগে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিল সংস্থাটি।

জানা গেছে, শাস্তি পাওয়া ৬৯ জনের মধ্যে প্রথম শ্রেণির কর্মকর্তা রয়েছেন ২৫ জন, এদের মধ্যে একজন উপ-সচিব ও একজন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাও রয়েছেন।

এছাড়া দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা রয়েছেন তিনজন। আর তৃতীয় শ্রেণির ২৫ জন ও চতুর্থ শ্রেণির ১৬ জন; এ মোট ৬৯ জনকে বিভিন্ন ধরনের শাস্তি দিয়েছে ইসি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর