1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা সাতক্ষীরার কালীগঞ্জের র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক সাতক্ষীরার নলতায় সওজের রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের স্থাপনা নির্মাণের হিড়িক জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত

পাইকগাছা সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৭ বার পঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::

খুলনার পাইকগাছায় তদন্ত ছাড়াই সাংবাদিকসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হয়রাণিমূলক মামলা গ্রহন করায় তা প্রত্যাহার ও থানা ওসির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের দাবিতে স্মারকলিপি দিয়েছে মানবাধিকার সাংবাদিক ফোরাম (এমএসএফ)। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বরাস্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে এ স্মারকলিপি প্রদান করেন ফোরামের স্থানীয় নের্তৃবৃন্দ।

এরআগে পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি, মানবাধিকার সাংবাদিক ফোরাম (এমএসএফ) এর প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা, মানবাধিকার কর্মী ও আইনজীবি এফ,এম,এ রাজ্জাক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত ছাড়াই মামলা গ্রহন করেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিয়াউর রহমান।

স্মারকলিপিতে আগামী ৭ দিনের মধ্যে সাংবাদিক এফ,এম,এ রাজ্জাক ও তার স্ত্রী-পুত্রের নামে দায়ের করা মিথ্যা ও হয়রানিমুলক মামলাটির ফাইনাল রিপোর্ট দেওয়ার ব্যবস্থা গ্রহন এবং সরকার ও পুলিশের ভাবমূর্তি বিনষ্টকারী পুলিশ কর্মকর্তা ওসি মো: জিয়াউর রহমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের পাশাপাশি ৭ দিনের মধ্যে তার অপসারণ দাবি করা হয়।

এসময় তারা পরবর্তিতে দক্ষিনাঞ্চলের আর কোন সাংবাদিক যাতে অযথা মিথ্যা মামলায় পুলিশী হয়রানীর শিকার না হয় তার সু-ব্যবস্থা গ্রহনেরও দাবি তুলে ধরা হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর