1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

বড় ব্যবধানে শ্রীলঙ্কাকার কাছে হারল বাংলাদেশ নারী ক্রিকেট দল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১১৭ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক:


শ্রীলঙ্কার মাটিতে প্রথম দুটি ওয়ানডে ম্যাচ বৃষ্টির কারণে ভেসে যায়। শঙ্কা জেগেছিল বৃহস্পতিবার (৪ মে) পুনঃনির্ধারিত দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও। বৃষ্টির কারণে ৫০ ওভারের ম‌্যাচ কমে ৩০ ওভারে চলে আসে। কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচে আগে ব‌্যাট করে শ্রীলঙ্কা নারী দল ৫ উইকেটে ১৮৬ রান সংগ্রহ করে। বড় লক্ষ্যে খেলতে নেমে ১২৮ রানে থেমে যান বাংলাদেশের নারীরা।

দ্বিতীয় ওয়ানডেতে ৫৮ রানে জিতে সিরিজে ১-০’তে এগিয়ে গেল লঙ্কানরা। ম্যাচে লঙ্কানদের জয়ের নায়ক অধিনায়ক চামারি আত্তাপাত্তু। ওপেনিংয়ে নেমে এই ব্যাটার ৬০ বলে ৬৪ রান করেন। তিনে নামা হারশিথা সামারাবিক্রমা করেন ৪৮ বলে ৪৫ রান। শেষ দিকে আনুশকা সানজিয়ানির ১২ ও কাশিভা দিলহারার ২৫ রানে ভর করে স্বাগতিক দল লড়াকু পুঁজি পায়।

বাংলাদেশের হয়ে ১ টি করে উইকেট শিকার করেছেন জাহানারা আলম, সুলতানা খাতুন, নাহিদা আক্তার, রিতু মনি এবং ফাহিমা খাতুন।

এরপর ফারজানাও ৪৬ বলে ২৪ করে বিদায় নেন। ৫১ বলে ৩৭ করে আউট জ্যোতিও। শেষ দিকে কোনো ব্যাটারই বলার মতো পারফর্ম করতে পারেননি। ফলে ৫৮ রানের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলার মেয়েরা। শ্রীলঙ্কার হয়ে ওশাদি রানাসিংহে ৩৪ রানে ৫ উইকেট নিয়েছেন।

আগামী ৭ মে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। এরপর আগামী ৯, ১১ ও ১২ মে দু’দল টি-টোয়েন্টি ম‌্যাচে মুখোমুুখি হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর