1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কপিলমুনির সাংবাদিক আলীম এর মৃত্যুতে দীপ্ত নিউজের শোক ভাঙা পিঠ-কাঁধ নিয়ে যেভাবে ইরানি পাহাড়ে ৫০ ঘণ্টা লুকিয়ে ছিলেন মার্কিন সেনা পটকা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, একই পরিবারের ৪ জন অসুস্থ ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি, বহু বিমান ও ড্রোন ধ্বংস পাইকগাছায় খাদ্য বান্ধব কর্মসূচির চালে ওজনে কারচুপি, ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা কপিলমুনিতে ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার শার্শায় বিলাসী রঙিন মাছ চাষে সাফল্য, ভাগ্য বদলে তরুণ উদ্যোক্তা মাসুমের মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত কর্মপরিকল্পনা, পরিচ্ছন্নতা ও চিকিৎসায় জোর ঘটনাস্থল সৈয়দপুর প্লাজা মার্কেট, ৩০ মিনিটেই ৭০ লাখ টাকার মালামাল চুরি কয়রায় প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে তরুন দলের প্রস্তুতি সভা

কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সুনাম ক্ষুন্ন করতে ষড়যন্ত্রের অভিযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১১১ বার পঠিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি::

কেশবপুর উপজেলা প্রেসক্লাব নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। কতিপয় উচ্ছাবিলাসি সদস্য উপজেলা প্রেসক্লাবকে ধ্বংস করার ষড়যন্ত্রে মেতে উঠেছে।

জানাগেছে, কেশবপুর উপজেলার ভেরচী গ্রামের মৃত ডাক্তার আজিজুর রহমানের বড় পূত্র এস আর সাঈদ ২০১৪ সালে কেশবপুর উপজেলা প্রেসক্লাব প্রতিষ্ঠা করে সুনামের সাথে উপজেলা বাসীকে তথ্য সেবা প্রদান করে আসছে। যার ফলে কেশবপুর উপজেলা প্রেসক্লাবের একটি প্রতিপক্ষ সৃষ্টি হয়। উপজেলা প্রেসক্লাবের গতিরোধ করতে প্রতিপক্ষরা ক্লাবের সাইনবোর্ড পর্যন্ত নষ্ট করে করে দেয়।

এব্যাপারে সাংবাদিক এস আর সাঈদ কেশবপুর থানায় একটি সাধারণ ডায়েরীও করেন। ক্লাব প্রতিষ্ঠার এক বছরের মাথায় ক্লাবের কয়েকজন উচ্ছাবিলাসি সদস্য প্রতিপক্ষদের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করে উপজেলা প্রেসক্লাবকে ধ্বংস করার চেষ্টা করে প্রতিপক্ষদের প্রতিষ্ঠানে চলে যায়।

এসময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ মাথা ঠান্ডা করে সৃষ্ট প্ররিস্থির মোকাবেলা করেন। পরবর্তীতে ২০২০ সালে উপজেলা প্রেসক্লাবের কতিপয় সাংবাদিক প্রতিপক্ষদের সাথে হাত মিলিয়ে সেখানে চলে যান। সে সময়েও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ মাথা ঠান্ডা করে সৃষ্ট প্ররিস্থির মোকাবেলা করেন।

এদিকে কেশবপুর উপজেলা প্রেসক্লাবে যাদের কোন প্রকার অবদান নেই তারা কয়েকজন সংগবদ্ধ হয়ে গোপনে প্রতিপক্ষের সাথে হাত মিলিয়ে ক্লাবটাকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা ক্লাব সম্পর্কে ব্যাপক মিথাচারে নেমেছে। এদিকে ক্লাবের সদস্যদের অবহিত না করে নিজেকে নির্বাচন কমিশনার দাবী করে জাকির হোসেন তফসীল ঘোষণার নাটক সাজিয়েছেন।

এব্যাপারে কেশবপুর উপজেলা প্রেসক্লাব প্রতিষ্ঠা সভাপতি এস আর সাঈদ ক্লাবের সকল সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর