1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি! তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি মুসা, সম্পাদক মোস্তফা ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ মাস ব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু কয়রার আমাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিঃ শোভন কয়রায় জমি জবর দখল চেষ্টার প্রতিবাদে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন কয়রায় প্রাকৃৃতিক সম্পদ ঝিনুক পাচারকালে ট্রাক জব্দ, কারাগারে ২ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক কয়রায় গরিব-অসহায় রোগীদের জন্য বিনামূল্যে অপারেশনের মানবিক উদ্যোগ মিরকাদিমে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু কয়রায় প্রাকৃৃতিক সম্পদ ঝিনুক পাচারকালে ট্রাক জব্দ, কারাগারে ২

ইসির কার্যক্রমে সন্তুষ্ট রাষ্ট্রপতি : আহসান হাবিব

  • প্রকাশিত : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৭৫ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।সোমবার (১৯ জুন) দুপুর সাড়ে ১২টায় বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন এ সাক্ষাৎ করেন।

সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর ও ইসি সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন। আর নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান দেশের বাইরে রয়েছেন। বঙ্গভবনে তারা ৪৫ মিনিটের মতো অবস্থান করেছিলেন বলে জানা গেছে।

নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বলেন, মহামান্য রাষ্ট্রপতিকে আমরা অভিনন্দন জানিয়েছি। এটা ছিল একটা সৌজন্য সাক্ষাৎ। আমরা গত ১৬ মাসে যা যা করেছি, সেগুলো মহামান্য রাষ্ট্রপতিকে অবহিত করেছি এবং আমাদের সফলতার বিষয়টিও জানিয়েছি। তিনি আমাদের কার্যক্রমে সন্তুষ্ট প্রকাশ করেছেন বলে জানিয়েছেন।

মো. সাহাবুদ্দিন গত ১৩ ফেব্রুয়ারি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। এরপর ২৪ এপ্রিল তিনি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ইসির এটিই ছিল প্রথম সৌজন্য সাক্ষাৎ।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর