1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ঈদ আনন্দে মণিরামপুরের খালিয়া গ্রামের মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মাতোয়ারা নারী-পুরুষ কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন কয়রায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের বাড়ি ভাংচুর বেনাপোল সীমান্তে আটকে পড়া মানুষদের মানবেতর জীবনযাপন

টেস্টে শীর্ষস্থান পুনরুদ্ধারে দুই ধাপ এগিয়েছেন সাকিব

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৯৮ বার পঠিত

ক্রীড়া ডেস্ক::

টেস্টে অলরাউন্ডারের র‌্যাংকিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধারের পথে দুই ধাপ এগিয়ে দ্বিতীয় পজিশনে আছেন সাকিব আল হাসান।বর্তমানে র‌্যাংকিংয়ে শীর্ষস্থানে রয়েছেন ভারতীয় তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজা।

চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে অ্যান্টিগা টেস্টে দুই ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেছেন সাকিব। দলের ব্যাটিং বিপর্যয়ে দায়িত্বশীল ভূমিকা রেখে দুই ইনিংসেই ফিফটি (৫১ ও ৬৩) তুলে নেন এ তারকা অলরাউন্ডার। আর বল হাতে শিকার করেন এক উইকেট।

১১৪ রান সংগ্রহের পাশাপাশি এক উইকেট শিকার করে আইসিসি অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে ভারতের রবিচন্দ্রন অশ্বিন আর ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারকে পেছনে ফেলেছেন সাকিব।

শীর্ষে থাকা রবিন্দ্র জাদেজাকে পেছনে ফেলতে হলে শুক্রবার সেন্ট লুসিয়ায় শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে প্রত্যাশার চেয়েও ভালো খেলতে হবে সাকিবকে। কারণ পয়েন্টে জাদেজা এখনও বেশ কিছুটা এগিয়ে। সাকিবের রেটিং পয়েন্ট এখন ৩৪৬, জাদেজার ৩৮৫।

৩৪১ রেটিং পয়েন্ট নিয়ে তিনে অশ্বিন, ৩২৯ পয়েন্ট নিয়ে চারে জেসন হোল্ডার, ৩০৭ পয়েন্ট নিয়ে পাঁচে বেন স্টোকস।

২০১১ সালের ডিসেম্বরে প্রথমবার আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষে ওঠেন সাকিব। এরপর থেকে শীর্ষে ছিল তারই রাজত্ব। কিন্তু ইনজুরি-নিষেধাজ্ঞা-ছুটি মিলিয়ে গত কয়েক বছরে টেস্ট কম খেলায় র‌্যাংকিংয়েও পেছনে পড়ে যান সাকিব।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর