1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে সহায়তার চেক বিতরণ কয়রায় সুশীলনের প্রকল্প অবহিতকরন সভা  সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের  বিবস্ত্র মরদেহ উদ্ধার আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে হলে যে ২ অভিশাপ কাটাতেই হবে ফাইনাল পর্যন্ত মিলে গেল ভবিষ্যদ্বাণী, চ্যাম্পিয়ন দলের নামও জানিয়েছেন ‘জ্যোতিষী’ পাইকগাছায় প্রাকৃতিক উৎসের ৪ লাখ চিংড়ি পিএল জব্দ, নদীতে অবমুক্ত আলোকিত মানুষ হতে হলে পড়াশোনা মনোযোগ দিতে হবে – সৈয়দপুরে বিলকিস ইসলাম এমপি জুলাইয়ে কখনোই বিশ্বকাপ জেতেনি মেসিরা মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

রাজনৈতিক কারণেই জোট করবে আওয়ামী লীগ: কাদের

  • প্রকাশিত : রবিবার, ২২ মে, ২০২২
  • ১০৫ বার পঠিত

রাজনৈতিক কারণেই আওয়ামী লীগ জোট করবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২২ মে) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির আয়োজন ‘সংস্কৃতির আড্ডা’য় প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বচনী রাজনীতি যখন আসে, তখন জোটের বিরুদ্ধে জোট বাধ্য হয়েই করতে হয়। সেখানে কৌশল অবলম্বন করতে হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন- বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জন্মের শিকড় থেকে এক চুলও বিচ্যুত হবে না। আমাদের আদর্শ অসাম্প্রদায়িক মানবতাবাদ। এই পতাকা আমরা উচিয়ে রাখবোই।

তিনি বলেন, নির্বাচনে, এখন দেখেন বিএনপি যদি ঐক্যজোট করে আমাদেরও করতে হচ্ছে। স্বাভাবিক কারণে বাংলাদেশে সাইকোলজি ভোটার। আমরা তো জামায়াতের সঙ্গে ঐক্য করছি না। আছেই দুই-একটি দল, তাদের সঙ্গে ঐক্য করতে হবে। পরবর্তী সময়ে কী হবে আমি জানি না। এই সময়ে আমি প্রেডিকশন করতে পারবো না।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর