1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:

আফগানদের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে আজ মাঠে নামছে বাংলাদেশ

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ১৮৮ বার পঠিত
বাংলাদেশ টিম-ফাইল ছবি

দীপ্ত নিউজ ক্রীড়া ডেস্ক::

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে সাকিব আল হাসানের দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় মাঠে গড়াবে ম্যাচটি।

প্রথম টি-টোয়েন্ট ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশ দলের একাদশ, সেটা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। তবে ম্যাচের আগের দিন গত বৃৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান জানিয়েছেন, ‘টসের আগ মুহূর্ত পর্যন্ত কত ওভারের ম্যাচ হচ্ছে তা দেখেই তারপর একাদশটা ঠিক করতে পারব।’

তবে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা টাইগারদের শেষ টি-টোয়েন্টি ম্যাচ থেকে দুয়েকটি পরিবর্তন আসতে পারে দলে। সেক্ষেত্রে ইনিংসের শুরুতে লিটন দাসের সাথে দেখা যাবে রনি তালুকদারকে। তিন, চার, পাঁচে যথারীতি সাকিব আল হাসানম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়কে দেখা যাবে। ছয়ে এবং সাতে দেখা যেতে পারে আফিফ হোসেন-শামীম হোসেনকে। আটে থাকবেন মেহেদী হাসান মিরাজ, নয়ে নাসুম আহমেদ। দশ এবং এগারোতে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানকে দেখা যেতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর