1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ঈদ আনন্দে মণিরামপুরের খালিয়া গ্রামের মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মাতোয়ারা নারী-পুরুষ কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

আজ কুয়েট দিবস

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৩ বার পঠিত

আজ ১ সেপ্টেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রতিষ্ঠাবার্ষিকী “বিশ্ববিদ্যালয় দিবস-২০২২”।

বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিবছরের ন্যায় এবারও জাঁকজমকভাবে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে প্রশাসনিক ভবনের সামনে প্রীতি সমাবেশ, পতাকা উত্তোলন ও বিশ্ববিদ্যালয় দিবস উদ্বোধন, আনন্দ র‌্যালি, কুয়েটের অর্জনঃ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ-প্রেজেন্টেশন, আলোচনা সভা, বৃক্ষ রোপন কর্মসূচি ও মাছের পোনা অবমুক্তকরণ, দর্শনার্থীদের জন্য বিভিন্ন বিভাগের ল্যাব সমূহ উন্মুক্তকরন, প্রীতি ফুটবল ম্যাচ এবং দোয়া মাহফিল।

অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম।

সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান।

উল্লেখ্য, এই প্রতিষ্ঠানটি ১৯৬৭ সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ, ১৯৮৬ সালে বাংলাদেশ ইন্সিটিটিউট অফ টেকনোলজি (বিআইটি) এবং ১ সেপ্টেম্বর ২০০৩ সালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।

এ বছর বিশ্ববিদ্যালয় হিসেবে ১৯তম বর্ষ উদযাপন করবে কুয়েট। বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনে গৃহীত সকল কর্মসূচিতে স্বতঃস্ফুর্তভাবে সকলকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর