1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বিপণন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কয়রায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে! কয়রায় বাবলার বীজ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন সৈয়দপুরে ১ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার : দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন ডুমুরিয়ায় মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ক্লাসরুমে ঢুকে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে জুতাপেটা শিক্ষকের স্ত্রীর! যশোরের যুব সমাবেশ সফল করতে শার্শায় যুবদলের প্রস্তুতি সভা

ইসরাইলি গণহত্যার প্রতিবাদে সিরাজদিখানে মিছিল

  • প্রকাশিত : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১১৪ বার পঠিত
munsigang-3573

মুন্সীগঞ্জ প্রতিনিধি::


ইসরায়েলি অবৈধ দখলদারদের বিরুদ্ধে মুক্তিকামী ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।

শুক্রবার জুম্মার পরে উপজেলার ইছাপুরা চৌরাস্তায় ইছাপুরা ও পার্শ্ববর্তী ইউনিয়নের ওলামা মশায়েখ ও সর্বস্তরের তাওহিদী জনতার ব্যানার প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়।

বিক্ষোভ মিছিলটি ইছাপুরা চৌরাস্তা সহ বিভিন্ন সড়ক পদক্ষেপ করে পুনরায় ইছাপুরা চৌরাস্তা এসে বিক্ষোভ প্রদর্শন করে।

মুস্তফাগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল ও শাইখুল হাদিস মাওলানা শেখ মোহাম্মদ আব্দুল গাফফারের সভাপতিত্বে ও সোনারং আদর্শ মহিলা মাদরাসার শিক্ষা সচিব ও পূর্ব ইছাপুরা জামে মসজিদের খতিব মাওলানা জাকির হুসাইন আজিজীর সঞ্চালনায় সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নিমতলা মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসার মহতামিম হাফেজ মাওলানা খলিলুর রহমান বিক্রমপুরী, ইছাপুরা ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, কুসুমপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি রুহুল আমিন, ইছাপুরা ইউপি চেয়ারম্যান সুমন মিয়া, নেছারাবাদ আলিম মাদ্রাসার সুপার মাওলানা হাসান তালুকদার, রাজদিয়া দারুস সালাম কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদির, সিরাজদিখান উপজেলা কৃষক লীগ সভাপতি হাজী উদ্দিন মোহাম্মদ লালু, মধ্যপাড়া জামিয়া দীনিয়া ফয়জুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদির, রাজদিয়া বায়তুশ শরীফ জামে মসজিদের খতিব মুফতি সুলাইমান হাবিব কাসেমী, কাঠালতলী আদর্শ মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আমির হোসেন, চালতাতলা বাইতুল মামুর জামে মসজিদের খতিব মুফতি যুবায়ের আহমেদ ফরাজি, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মীর মোশারফ হোসেন সুমন, মধ্যপাড়া ইসলামবাগ মাদ্রাসার মুহতামিম মাওলানা ইলিয়াস, ইছাপুরা বাইতুল হাসান রা: জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম চাঁদপুরী, ইছাপুরা ইউনিয়ন যুবলীগ সভাপতি সুখন চৌধুরী, উত্তর মধ্যপাড়া মানবিক সংগঠনের সভাপতি শামিম হাওলাদার, রাজদিয়া আদর্শ মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহফুজুর রহমান, রাজদিয়া বাইতুন নূর জামে মসজিদের খতিব মুফতি কামাল হোসেন, মোস্তফাগঞ্জ আইডিয়াল স্কুলের পরিচালক মুফতি রায়হান মুহাম্মদ, ইছাপুরা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাহাদি হাসান, আল্লামা আফজাল আহমাদ দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শরিফুল ইসলাম মাহমুদী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বায়তুল মোকাদ্দাস মুসলমানদের স্মৃতিবিজড়িত স্থান। আমরা শুধু ফিলিস্তিনিদের পক্ষে না, আমরা সকল নির্যাতিত মানুষের পক্ষে। ফিলিস্তিনের মানুষের দেয়ালে পিঠ ঠেকে যাবার পর যখন প্রতিবাদ করেছে, তখন পশ্চিমা বিশ্ব তাদের সন্ত্রাসী বাহিনী আখ্যা দিচ্ছে। দীর্ঘদিন ধরে দখলদার ইসরায়েল ফিলিস্তিনের ওপর আগ্রাসন চালিয়ে আসছে। ইসরায়েলি আগ্রাসন থেকে ফিলিস্তিনিদের মুক্তি দিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর