1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
যশোরের যুব সমাবেশ সফল করতে শার্শায় যুবদলের প্রস্তুতি সভা সাতক্ষীরায় উত্তরণের আয়োজনে নিরাপদ পানি সরবরাহ ও বিপণন সমন্বয় সভা অনুষ্ঠিত সৈয়দপুরে জ্যেষ্ঠ আইনজীবী তুষার কান্তি  রায়ের পরলোকগমন তালা হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শনে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের আশ্বাস: ২ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলীর বিদায়ী সংবর্ধনা ও নতুন প্রকৌশলীকে বরণ হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিয়োগ বাণিজ্য, শাক দিয়ে মাছ ঢাকতে ব্যস্ত বৈরী আবহাওয়ায় নির্ধারিত দিনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা খেলাফত মজলিসের জামায়াত জোট ছাড়ার সিদ্ধান্ত টানা ‎বর্ষনে আইলা উপদ্রুত আশাশুনির ৪ গ্রামের মানুষের চলাচলের ১২ কিঃ মিঃ কাঁচা রাস্তায় চরম ভোগান্তি সাতক্ষীরার তালায় টিআরএম বিলের ক্ষতিপূরণের বকেয়া পরিশোধ ও জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন

যশোরের যুব সমাবেশ সফল করতে শার্শায় যুবদলের প্রস্তুতি সভা

  • প্রকাশিত : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৯ বার পঠিত

শার্শা প্রতিনিধি:


আগামী ১ আগস্ট যশোরে অনুষ্ঠিতব্য যুবদলের যুব সমাবেশ সফল করার লক্ষ্যে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের যৌথ উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই ২০২৬) বিকালে শার্শা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান মধু।

সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম ও সঞ্চালনায় ছিলেন বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রাহায়ানুজ্জামান দীপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি
নাজিম উদ্দিন।

অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, শহিদুল ইসলাম শহীদ, মনিরুল ইসলাম ও আরঙ্গজেব, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম, শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের নেতৃবৃন্দসহ উপজেলার ১১টি ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আমিনুর রহমান মধু বলেন, আগামী ১ আগস্ট যশোরে অনুষ্ঠিতব্য যুবদলের সমাবেশ হবে
ইতিহাসের অন্যতম বৃহৎ ও সফল সমাবেশ। এ সমাবেশের মাধ্যমে যুবদলের সকল ইউনিট আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হবে। বাংলাদেশে আর কখনও কোনো ফ্যাসিবাদী শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।

পাশাপাশি, ৫ আগস্টের পূর্বে সংঘটিত বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করারও দাবি জানান তিনি। সভায় বক্তারা আগামী ১ আগস্টের যুব সমাবেশ সফল করতে শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসহ সকল ইউনিটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর