- উত্তম চক্রবর্তী, যশোর প্রতিনিধি।।
নির্বাচনী হাওয়া পুরোপুরি বইতে শুরু করার আগেই মাঠ গোছাতে ব্যস্ত মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী, সাবেক সফল প্যানেল চেয়ারম্যান ও সবচেয়ে জনপ্রিয় এবং যোগ্য নেতা এসএম আনিছুর রহমান লিটন। উন্নয়ন ও পরিবর্তনের বার্তা নিয়ে প্রতিদিনই তিনি ছুটছেন মানুষের দুয়ারে। ধারাবাহিক সেই গণসংযোগে শ্যামকুড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। আংশিক এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন লিটন।
এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় ও তাদের বিভিন্ন সমস্যা-সম্ভাবনার কথা শোনেন। পাশাপাশি উন্নয়নে তাঁর পরিকল্পনার কথা তুলে ধরে মানুষের দোয়া ও সমর্থন কামনা করেন। টানা নয় দিনের গণসংযোগে এসএম আনিছুর রহমান লিটন বক্তব্যে ঘুরেফিরে উঠে আসছে আধুনিক ও পরিকল্পিত গড়ার প্রত্যয়।
তিনি বলেন, সুযোগ পেলে মাদক, দুর্নীতি ও অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিতের পাশাপাশি পরিচ্ছন্নতা, রাস্তাঘাট ও নাগরিক সেবার উন্নয়নে অগ্রাধিকার দেবেন তিনি। এসএম আনিছুর রহমান লিটন বলেন, মানুষের কাছে গিয়ে তাদের কথা শোনা এবং সমস্যাগুলো জানা তাঁর গণসংযোগের মূল উদ্দেশ্য।
শ্যামকুড় ইউনিয়নবাসীর প্রত্যাশাকে সামনে রেখেই তিনি একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নিরাপদ ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখছেন।