1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় আরএফএল কর্মী বিশ্বজিৎ হত্যায় সন্দেহভাজন আটক ২, অগ্রগতি কোন পথে? পাইকগাছায় ডেঙ্গুর প্রকোপ আশংকাজনক হারে বাড়ছে সংবেদনশীল ও দায়িত্বশীল গণমাধ্যম গঠনে খুলনায় মিডিয়া অংশীজনদের সংলাপ আকস্মিক লতা বুনিয়া সরকারি প্রাঃ বিদ্যালয় ও মন্দির পরিদর্শনে ডুমুরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা কয়রায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিনকে সংবর্ধনা সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় পথচারী নিহত কয়রায় বাঘ বিধবা নারীদের মাঝে জেলা প্রশাসকের ফুড প্যাক বিতরণ চালক ও পথচারী উভয়ে সচেতন হলে দুর্ঘটনা এড়ানো সম্ভব: সাতক্ষীরায় জেলা প্রশাসক সৈয়দপুরে পরিবারের অভিযোগে মাদকসেবি আটক, ভ্রাম্যমাণ আদালতে ১বছরের কারাদন্ড পাইকগাছায় স্লুইচ গেটের পানিতে অজ্ঞাত বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

পাইকগাছায় ডেঙ্গুর প্রকোপ আশংকাজনক হারে বাড়ছে

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পঠিত
17284
  • নিজস্ব প্রতিনিধি::

খুলনার পাইকগাছায় ডেঙ্গুর প্রকোপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীর জন্য নির্দ্ধারিত ৫ টি বেডের পিরীতে মঙ্গলবার (২৬ আগস্ট) পর্যন্ত ১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি করা হয়েছে। স্থানীয়রা বলছেন, মশক নিধনে এক্ষনে পদক্ষেপ না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যেতে পারে।

জানাগেছে, ২৫ আগস্ট (মঙ্গলবার) সকাল পর্যন্ত পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, ৫০ শয্যার এ হাসপাতালটিতে প্রতিদিন বিভিন্ন রোগ নিয়ে অন্তত ১০০ থেকে ১১০/১২০ জন পর্যন্ত রোগী ভর্তি হচ্ছেন। এর মধ্যে ডেঙ্গু রোগীর জন্য নির্দ্ধারিত বেড রয়েছে মাত্র ৫টি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ ময়না বলেন, হাসপাতালে প্রতিদিন ১০/১২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন। চিকিৎসা নিয়ে ফিরেও যাচ্ছেন প্রতিদিন। ডেঙ্গু প্রতিরোধে এক্ষনে ব্যবস্থা গ্রহন করতে না পারলে পরিস্থিতি আরোও খারাপ হতে পারে বলেও আশংকা করেন তিনি।

উপজেলা ও পৌরসভার একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, ডেঙ্গু প্রতিরোধে কিংবা মশক নিধনে চলতি মৌসুমে এখন পর্যন্ত দৃশ্যত কোন পদক্ষেপ নিতে পারেনি।

পৌরসভা সুত্র জানায়, চলতি মৌসুমে মশক দমন খাতে এখনো কোন প্রকার বরাদ্দ মেলেনি। তবে, পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী’র বরাত দিয়ে সংশ্লিষ্টরা বলছেন, সরকারী বরাদ্দের অপেক্ষায় না থেকে তারা পৌরসভা’র নিজস্ব ব্যবস্থাপনায় আগামী সপ্তাহ নাগাদ মশক দমনে বিভিন্ন ওয়ার্ডপর্যায়ে ঔষধ স্প্রে করা হবে।
হাসপাতাল সূত্র আরোও জানায়, সেখানে ডাক্তার বা জনবল সংকট থাকা স্বত্তেও তারা রোগীদের সর্বোচ্চ সেবা দিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর