1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন 4G WiFi রাউটার আনল টেলিটক, প্যাকেজে আরও যা থাকছে সরকারি টেলিটক সিমে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ১৮ বাংলাদেশি সৈয়দপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ানশীপ প্রতিযোগিতা অনুষ্ঠিত দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের জন্য জরুরি নির্দেশনা পাইকগাছায় তালাবদ্ধ বাসা থেকে ফ্রিজ-খাট চুরি, আটক ২ পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা কপিলমুনির সাংবাদিক আলীম এর মৃত্যুতে দীপ্ত নিউজের শোক ভাঙা পিঠ-কাঁধ নিয়ে যেভাবে ইরানি পাহাড়ে ৫০ ঘণ্টা লুকিয়ে ছিলেন মার্কিন সেনা পটকা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, একই পরিবারের ৪ জন অসুস্থ

ওদের সাথে বসলে যেন সেই পোড়া মানুষগুলোর পোড়া গন্ধ পাই : প্রধানমন্ত্রী

  • প্রকাশিত : সোমবার, ১ মে, ২০২৩
  • ১১৮ বার পঠিত

ভয়েস অফ আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ওদের সাথে আর বসতে ইচ্ছা করে না, ওদের সাথে বসলে যেন সেই পোড়া মানুষগুলির পোড়া গন্ধটা আমি পাই।’ শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় ভয়েস অফ আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন, একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে, বিএনপি ও তার মিত্রদের এই দাবি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করবেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

ভয়েস অফ আমেরিকা’র বাংলা বিভাগকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা র‍্যাবের ঊদ্ধর্তন কর্মকর্তাদের ওপর দেয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইন, রোহিঙ্গা ইস্যু, এবং স্মার্ট বাংলাদেশসহ নানা প্রসঙ্গ নিয়ে শেখ হাসিনা খোলামেলা আলোচনা করেন।

পদ্মা সেতুর কথিত দুর্নীতি নিয়ে বিশ্বব্যাংকের অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন ও তা অতিক্রম করে বিশ্বব্যাংকের সঙ্গে পঞ্চাশ বছরের অংশীদারিত্বের সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন তিনি।

সম্প্রতি বাংলাদেশের সকল নাগরিকদের জন্য সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন পাশ করা হয়েছে। আগামী ১ জুলাই থেকে এই আইন চালু হচ্ছে। বর্তমানে ঐচ্ছিক হলেও ২০৩০ সালের মধ্যে এটি সব নাগরিকের জন্য বাধ্যতামূলক করে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করার লক্ষ্য বাংলাদেশ সরকারের। এ বিষয় নিয়েও সাক্ষাৎকারে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের পরিকল্পনা তুলে ধরেন।

বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে পার্টনারশিপের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে যুক্তরাষ্ট্র সফর করছেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর