1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা কপিলমুনির সাংবাদিক আলীম এর মৃত্যুতে দীপ্ত নিউজের শোক ভাঙা পিঠ-কাঁধ নিয়ে যেভাবে ইরানি পাহাড়ে ৫০ ঘণ্টা লুকিয়ে ছিলেন মার্কিন সেনা পটকা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, একই পরিবারের ৪ জন অসুস্থ ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি, বহু বিমান ও ড্রোন ধ্বংস পাইকগাছায় খাদ্য বান্ধব কর্মসূচির চালে ওজনে কারচুপি, ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা কপিলমুনিতে ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার শার্শায় বিলাসী রঙিন মাছ চাষে সাফল্য, ভাগ্য বদলে তরুণ উদ্যোক্তা মাসুমের মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত কর্মপরিকল্পনা, পরিচ্ছন্নতা ও চিকিৎসায় জোর ঘটনাস্থল সৈয়দপুর প্লাজা মার্কেট, ৩০ মিনিটেই ৭০ লাখ টাকার মালামাল চুরি

পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশিত : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত
paikgacha-avijan-.17553
  • পাইকগাছা প্রতিনিধি ::

খুলনার পাইকগাছায় বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ এবং অস্বাস্থ্যকর পরিবেশে মৎস্য ও মৎস্যপণ্য প্রক্রিযাকরণের অভিযোগে তিন ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় পুশকৃত ১০ কেজি বাগদা চিংড়ি জব্দ করে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোলাদানা ইউনিয়নের চৌরাস্তা-সংলগ্ন পশ্চিম কাইনমুখ ও সালুবুনিয়া এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।

এসময় কয়েকটি চিংড়ি ব্যবসা প্রতিষ্ঠানে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ এবং অস্বাস্থ্যকর পরিবেশে মৎস্য ও মৎস্যপণ্য পরিচর্যার প্রমাণ পাওয়া যায়। পরে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। তাদের মধ্যে একজনকে ৭ হাজার টাকা, একজনকে ২ হাজার টাকা এবং অপরজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। একই সঙ্গে পুশ করা ১০ কেজি বাগদা চিংড়ি মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

অভিযানে নৌ পুলিশ ফাঁড়ির এসআই জয়ন্ত কুমার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ক্ষেত্র সহকারী রণধীর সরকারসহ নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, বাংলাদেশের অন্যতম রপ্তানিপণ্য চিংড়ি থেকে প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। চিংড়িতে অপদ্রব্য পুশ এবং অস্বাস্থ্যকর পরিবেশে মৎস্য ও মৎস্যপণ্য পরিচর্যার কারণে দেশের চিংড়ির রপ্তানি বাজার ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই চিংড়ির মান ও দেশের রপ্তানি সুনাম বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর