1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
র‌্যাবের নাম পরিবর্তন হচ্ছে পাইকগাছায় এডিবির অর্থায়নে বাইসাইকেল,সেলাইমেশিন ও ভ্যান বিতরন মটবাটি স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক মীরা রানী সরকারের কিদায় সংবর্ধনা ফ্যাসিবাদ বিরোধী সমন্বিত শক্তির ফল জুলাই আন্দোলন: সিলেটে রেদোয়ান মাজহারি বেনাপোল-ঢাকা ও বেনাপোল-খুলনা রুটে চলন্ত ট্রেনের মধ্যে হিজড়াদের চাঁদাবাজি ও হেনস্তার অভিযোগ! মাদক সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা, জেলা পুলিশ সুপার  নানা আয়োজনে সৈয়দপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ: ডুমুরিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হরিঢালী ইউ: বালিকা মা: বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য, রাত পোহালেই অভিযুক্ত শিক্ষক শুধাংশুর বিরুদ্ধে তদন্ত জুলাই গণঅভ্যুত্থান দিবসে সৈয়দপুরে বিএনপির আয়োজনে সমাবেশ ও র‍্যালী

কয়রায় প্লাষ্টিক পলিথিন দূষন রোধে অভিজ্ঞতা বিনিময় সভা

  • প্রকাশিত : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ বার পঠিত
koyra-plastic_15176
  • কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

কয়রায় সুন্দরবনের পরিবেশ রক্ষা ও দূষণ হ্রাসে করণীয় নির্ধারণে সরকারী রেসরকারী প্রতিষ্ঠানের সাথে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩টায় টায় উত্তরবেদকাশী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের সহযোগীতায় ও ইয়ুথ ফর দি সুন্দরবন কয়রার আয়োজনে সরকারী ও বেসরকারি প্রতিনিধি ও পরিবেশ কর্মীদের নিয়ে এ অভিজ্ঞা বিনিময় কর্মশালা অনু্ষ্ঠিত হয়।

ইয়ুথ ফর সুন্দরবন কয়রার সভাপতি নিরপদ মুন্ডার সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কয়রা কপোতাক্ষ কলেজের অবসারপ্রাপ্ত অধ্যাপক আ,ব,ম আব্দুল মালেক উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, বেদকাশী কলেজিয়েট স্কুলের শিক্ষক মন্জুর ইলাহী বিদ্যুৎ,সুধাংশ কুমার সরকার, বেদকাশী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন কবির বিশ্বাস, রুপান্তরের প্রজেক্ট অফিসার অনুপ রায়, ইয়ুৃথ ফর সুন্দরবন কয়রায় সদস্য ফরহাদ হোসেন, খাদিজা সুলতানা সাথী, সঞ্জয় মন্ডল, সুব্রত মন্ডল, আমিনুর রহমান, জাকি মুজাহিদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন,প্লাস্টিক ও পলিথিন এখন পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন আমাদের ব্যবহৃত প্লাস্টিক ও পলিথিনের বর্জ্য মাটি, পানি ও জীববৈচিত্র্যের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই দূষণ রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাজারে কাপড়ের ব্যাগ ও পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহারের আহ্বান জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর