1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বিপণন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কয়রায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে! কয়রায় বাবলার বীজ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন সৈয়দপুরে ১ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার : দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন ডুমুরিয়ায় মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ক্লাসরুমে ঢুকে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে জুতাপেটা শিক্ষকের স্ত্রীর! যশোরের যুব সমাবেশ সফল করতে শার্শায় যুবদলের প্রস্তুতি সভা

কুমিল্লার লাকসামের সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুজনের উপর সন্ত্রাসী হামলা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৭ বার পঠিত

ডেস্ক নিউজ::

কুমিল্লার লাকসাম-নোয়াখালী রেলক্রসিং এলাকায় দৈনিক আজকালের সংবাদ পত্রিকার লাকসাম উপজেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান সুজন সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এসময় হামলাকারীরা তার কাছে থাকা ক‍্যামেরা, মোবাইল ফোন, নগদ টাকা ও জরুরি গুরুত্বপূর্ণ কিছু কাগজ ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১২ আগষ্ট) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে।

মোস্তাফিজুর রহমান সুজন জাতীয় দৈনিক আজকালের সংবাদ ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার লাকসাম উপজেলা প্রতিনিধি।

ঘটনার শিকার সাংবাদিক সুজন জানান, সোমবার সারাদিন সংবাদ সংগ্রহের পর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নোয়াখালী রেলক্রসিং সংলগ্ন একটি কম্পিউটার দোকানের পাশে থাকা তার মোটরসাইকেলে ওঠার সময় মুখে মাস্ক পরিহিত কয়েকজন অজ্ঞাত পরিচয় সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায়।

হামলার এক পর্যায়ে তার মাথা ও বুকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় তার আত্নচিৎকারে স্থানীরা এগিয়ে আসার আগেই সন্ত্রাসীরা তার কাছে থাকা জরুরি কিছু কাগজপত্র, একটি ক‍্যামেরা, মোবাইল ফোন, নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে লাকসাম উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব‍্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বতর্মানে তিনি কুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি মোবাইলে লাকসাম থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর