1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ঈদ আনন্দে মণিরামপুরের খালিয়া গ্রামের মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মাতোয়ারা নারী-পুরুষ কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটে -কেসিসি মেয়র তালুকদার খালেক

  • প্রকাশিত : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৯২ বার পঠিত

রাবিদ মাহমুদ চঞ্চল::

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২২ এর খুলনা জেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন শনিবার সকালে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য সুস্থ থাকা প্রয়োজন। এজন্য খেলাধুলা ও ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মাঝে নেতৃত্বের বিকাশ ঘটে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক শিক্ষাকে পঞ্চম শ্রেণি পর্যন্ত অবৈতনিক করেছেন। বঙ্গবন্ধু এক লাখ ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছেন।

মেয়র বলেন, বঙ্গবন্ধু শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর কাজ করেছিলেন। তাঁর জীবনী পড়লে জানা যাবে তিনি শৈশব থেকেই সকল খেলাধুলার সাথে সম্পৃক্ত ছিলেন। দেশে ফুটবল খেলার বিকাশে বঙ্গবন্ধুর পুত্র মুক্তিযোদ্ধা শহিদ শেখ কামালের গুরুত্বপূর্ণ অবদান ছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় আসার পরে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট চালু করেছেন। এ টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা জাতির পিতা এবং বঙ্গমাতার জীবন ও কর্ম সম্পর্কে জানার সুযোগ পাচ্ছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা। খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম।

খুলনা জেলার নয়টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। ছয় দিনব্যাপী এই টুর্নামেন্টে প্রতিদিন চারটি করে খেলা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে পাইকগাছা উপজেলা বনাম দিঘলিয়া উপজেলার (বালক-বালিকা) মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। এতে পাইকগাছা উপজেলার বালক দল ০১ গোলে জয়ী এবং পাইকগাছার বালিকা দল ০৪ গোলে জয়ী হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর