1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ঈদ আনন্দে মণিরামপুরের খালিয়া গ্রামের মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মাতোয়ারা নারী-পুরুষ কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

খুলনায় বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপিত

  • প্রকাশিত : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১০৬ বার পঠিত
খবর বিজ্ঞপ্তি:

‘মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা’ প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে খুলনায় আলোচনা সভা ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৮ আগস্ট) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টুঙ্গিপাড়ার খোকা থেকে বাঙালির মুক্তির মহানায়ক জাতির পিতা হয়ে ওঠার পেছনে প্রেরণার উৎস ছিলেন বেগম মুজিব। পরিবার হতে সহায়তা না থাকলে মানুষের জন্য কাজ করা ও রাজনীতিতে টিকে থাকা সম্ভব নয়। বঙ্গবন্ধুর  পারিবারিক ও রাজনৈতিক জীবনে সর্বতোভাবে সহযোগিতা করে বাঙালীর মুক্তির সংগ্রামকে এগিয়ে নিতে সহায়তা করেছেন বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব। তিনি বড় শিক্ষা প্রতিষ্ঠানের বড় ডিগ্রীধারী ছিলেনা না তবে দূরদর্শী জ্ঞানসম্পন্ন ও প্রজ্ঞাবান নারী ছিলেন। দেশের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন স্তরে তাঁর বলিষ্ঠ অবদান রয়েছে। বঙ্গবন্ধু রাজনৈতিক কারণে কারাগারে থাকাকালে সাহসের সাথে ফজিলাতুন নেছা মুজিব পরিবার ও দলকে গুছিয়ে রেখেছেন।
খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খুলনার বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ ও পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলমগীর কবীর ও জাতীয় মহিলা সংস্থা খুলনার চেয়ারম্যান অধ্যাপিকা রুনু ইকবাল বিথার। অনুষ্ঠানে স্বাগত জানান, মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা। এসময় সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে দুস্থ নারীদের মাঝে আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
উল্লেখ্য, বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর ও নয় উপজেলার ৯৫ জন নারীকে সেলাই মেশিন ও ৩০জন নারীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর