মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় জেলা পুলিশ খুলনা রেঞ্জের ‘শ্রেষ্ঠ জেলা পুলিশ’ মনোনীত হয়েছে।
খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ মহিদ উদ্দিনের হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান।
সোমবার(২৩ মে) দুপুরে খুলনা রেঞ্জের এপ্রিল মাসের অপরাধ পর্যালোচনা সভায় এ পুরস্কার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এ্যান্ড ফিন্যান্স) এ কে এম নাহিদুল ইসলাম।