- মুন্সীগঞ্জ প্রতিনিধি::
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জনদুর্ভোগ লাঘব ও খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমে অংশ নিয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় উপজেলার ইমামপুর ইউনিয়নের মাথাভাঙ্গা খালে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, গণঅধিকার পরিষদের নেতাকর্মী এবং স্বেচ্ছাসেবী সংগঠন নদী, খাল ও পরিবেশ রক্ষা কমিটির সদস্যরা অংশ নেন।
এ সময় এমপি কামরুজ্জামান রতন বলেন, খাল-নদী দখল ও কচুরিপানায় ভরে যাওয়ায় পানি প্রবাহ ব্যাহত হচ্ছে, ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছেন।
জনস্বার্থে এসব খাল নিয়মিত পরিষ্কার ও সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া, এমপির সহধর্মিণী নূরে জান্নাত রশ্নি, উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিকুল্লাহ ফরিদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন রফিকুল ইসলাম, ভিপি মাসুম, আহসান উল্লাহ, এম. ইসহাক আলী, মুহাম্মদ মাসুদ ফারুক, মোতাহার হোসেন জাহাঙ্গীর, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল শিকদার, উপজেলা জামায়াতের আমির মো. নুরে আলম, কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, উপজেলা এনসিপির আহ্বায়ক সেলিম মিয়া, বাউশিয়া ইউপি প্রশাসক এবাদুল্লাহ হক, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রাসেল দেওয়ান, বিএনপি নেতা নুরুল আমিন সরকার ও মুক্তার হোসেন, গজারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, নদী, খাল ও পরিবেশ রক্ষা কমিটির সহ-সভাপতি আজিজুল হক পার্থ, কোষাধ্যক্ষ আক্তারুজ্জামান শিকদার, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কচুরিপানায় খালটি ভরে থাকায় নৌযান চলাচল ও পানি নিষ্কাশনে সমস্যা হচ্ছিল। এ উদ্যোগের ফলে খালের স্বাভাবিক প্রবাহ ফিরে আসবে এবং স্থানীয় মানুষের দুর্ভোগ কমবে বলে তারা আশা প্রকাশ করেন।