1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন পাইকগাছায় তালাবদ্ধ ঘর থেকে আরএফএল কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার শালিসকারীকে হাতুড়িপেটায় হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে সহায়তার চেক বিতরণ কয়রায় সুশীলনের প্রকল্প অবহিতকরন সভা  সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের  বিবস্ত্র মরদেহ উদ্ধার আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে হলে যে ২ অভিশাপ কাটাতেই হবে

শালিসকারীকে হাতুড়িপেটায় হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৩২ বার পঠিত
17082
  • মুন্সীগঞ্জ প্রতিনিধি ::

মুন্সীগঞ্জে পারিবারিক বিরোধের জেরে এক শালিসকারীকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যাচেষ্টার অভিযোগে সেলিম বেপারী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে হামলায় ব্যবহৃত একটি লোহার হাতলযুক্ত হাতুড়িও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত সোমবার (২০ জুলাই) দুপুর প্রায় ২টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার বল্লালবাড়ী এলাকার বাসিন্দা আবুল কালাম বেপারী (৫৫)-এর ওপর হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত সেলিম বেপারী হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করলে গুরুতর আহত অবস্থায় প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আহতের বোন সেলিনা বেগম বাদী হয়ে মুন্সীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, অভিযুক্ত সেলিম বেপারী দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে জড়িয়ে ছিলেন। প্রায় আট মাস আগে তার মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করার ঘটনায় স্ত্রীকে দায়ী করে তিনি নিয়মিত নির্যাতন করতেন। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বজনদের উদ্যোগে একাধিকবার শালিস অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। একপর্যায়ে শালিসকারীদের প্রতিও ক্ষোভ প্রকাশ করতে থাকেন তিনি। এরই ধারাবাহিকতায় শালিসকারী ও চাচাতো ভাই আবুল কালাম বেপারীর ওপর হামলা চালান বলে পুলিশের দাবি।

পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ইসতিয়াক আশফাক রাসেলের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। পরে মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার মুগদা থানার উত্তর মুগদা জান্নাতবাগ এলাকা থেকে অভিযুক্ত সেলিম বেপারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী মুন্সীগঞ্জের বণিক্যপাড়া ব্রিজের ঢাল এলাকা থেকে হামলায় ব্যবহৃত একটি লোহার হাতলযুক্ত হাতুড়ি উদ্ধার ও জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর