1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন পাইকগাছায় তালাবদ্ধ ঘর থেকে আরএফএল কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার শালিসকারীকে হাতুড়িপেটায় হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে সহায়তার চেক বিতরণ কয়রায় সুশীলনের প্রকল্প অবহিতকরন সভা  সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের  বিবস্ত্র মরদেহ উদ্ধার আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে হলে যে ২ অভিশাপ কাটাতেই হবে

পাইকগাছায় তালাবদ্ধ ঘর থেকে আরএফএল কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২৭ বার পঠিত
bisowjit-17083
  • শেখ নাদীর শাহ্::

খুলনার পাইকগাছায় ভাড়া বাসা থেকে বিশ্বজিৎ দেউড়ি (২৫) নামে আরএফএল কোম্পানির এক কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বিশ্বজিৎ আরএফএল-এর পাইকগাছা শাখায় সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) হিসেবে কর্মরত ছিলেন। সে ঝালকাঠি সদরের বেতরা গ্রামের হিরালাল দেউড়ির ছেলে। ঘটনার পর থেকে তার সহকর্মী ও রুমমেট অন্তর সরকার (২৩) নিহতের ব্যবহৃত মোটরসাইকেলসহ নিখোঁজ রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত বিশ্বজিৎ দেউড়ি ও তার সহকর্মী মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্নীপুর ফাঁসিয়াতলা গ্রামের লিটন সরকারের ছেলে অন্তর সরকার (২৩) প্রায় দুই মাস ধরে পাইকগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোড এলাকার রাম প্রসাদ মণ্ডলের দ্বিতল বিশিষ্ট বাড়ির নিচতলার একটি কক্ষ ভাড়া নিয়ে থাকেন।

সূত্র জানায়, নিহত বিশ্বজিৎ দেউড়ি আরএফএল পাইকগাছা শাখায় সেলস রিপ্রেজেন্টেটিভ ও অন্তর সরকার আরএফএল-এর একই শাখায় সহকারী টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

paikgacha-deadbody-17084

স্থানীয়রা জানান, গত সোমবার (২০ জুলাই) রাত আনুমানিক ৯:৪০ মিনিটের দিকে তারা দুজন স্থানীয় একটি দোকান থেকে নাস্তা করেন। এরপর আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১টা পর্যন্ত তাদের দুজনেরই ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তাদের সহকর্মী নয়ন রায় (২৬) এর সন্দেহ হলে তিনি তাদেরকে খোঁজাখুঁজির একপর্যায়ে ভাড়া বাসায় যান। সেখানে তিনি তাদের বাসার দরজার সামনে রক্ত এবং একটি রক্তমাখা ছুরি পড়ে থাকতে দেখে তাৎক্ষণিক পাইকগাছা থানা পুলিশে খবর দেন।

সংবাদ পেয়ে পাইকগাছা সার্কেলের সহকারী পুলিশ সুপার আমীর হামজা এবং পুলিশ পরিদর্শক (অপারেশন) জুলফিকার আলী সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ থাকায় পুলিশ তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে মেঝেতে বিশ্বজিৎ দেউড়ির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১০টা থেকে মঙ্গলবার দুপুর ১টার মধ্যে যেকোনো সময়ে বিশ্বজিৎকে হত্যা করা হতে পারে। ঘটনার পর বাইরে থেকে ঘরের তালা আটকে তার ব্যবহৃত মোটরসাইকেলসহ সহকর্মী রুমমেট পালিয়ে যেতে পারেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানা পুলিশ জানায়, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনসহ নিখোঁজ রুমমেট অন্তর সরকারকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে পুলিশের পক্ষে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর