1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ঈদ আনন্দে মণিরামপুরের খালিয়া গ্রামের মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মাতোয়ারা নারী-পুরুষ কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

চার্জ লাগবে না প্রবাসীদের রেমিট্যান্স পাঠাতে

  • প্রকাশিত : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৭৯ বার পঠিত

বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স পাঠাতে এখন থেকে আর চার্জ দেওয়ার প্রয়োজন হবে না। একই সঙ্গে বিদেশে ছুটির দিনেও রেমিট্যান্স পাঠাতে পারবেন তারা। রোববার (৬ নভেম্বর) সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবিবি ও বাফেদার বৈঠক শেষে সোনালী ব্যাংকের এমডি ও বাফেদার চেয়ারম্যান আফজাল করিম এ সিদ্ধান্তের কথা জানান।

বাফেদার চেয়ারম্যান আফজাল করিম বলেন, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) ধারাবাহিক বৈঠকের মতই আমাদের আজকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সিদ্ধান্ত মতে, এখন থেকে ব্যাংকগুলো ১০৭ টাকায় রেমিট্যান্স এবং ১০০ টাকায় রপ্তানি আয় সংগ্রহ করবে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে রেমিট্যান্স পাঠানোর চার্জ বা কমিশন ফি মওকুফ করা হয়েছে । কোনো ধরনের খরচ ছাড়া সোমবার (৭ নভেম্বর) থেকে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন।

একই সঙ্গে এখন থেকে ছুটির দিনগুলোতেও রেমিট্যান্স পাঠাতে পারবেন প্রবাসীরা। কারণ ছুটির দিনও এক্সচেঞ্জ হাউজ খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যাংকগুলোর পক্ষ থেকে।

এর আগে ডলার সংকট নিরসনে গত ২৩ অক্টোবর প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের বিপরীতে ডলার কেনার সর্বোচ্চ দর ৫০ পয়সা কমিয়ে ১০৭ টাকা করা হয়। আর রপ্তানি বিল ৫০ পয়সা বাড়িয়ে করা হয় ৯৯ টাকা ৫০ পয়সা। যা গত ২৬ সেপ্টেম্বর এক সভায় ১০৭ টাকা ৫০ পয়সা প্রবাসী আয়ে এবং রপ্তানি আয়ে নির্ধারণ করা হয় ৯৯ টাকা।

এছাড়া গত ১১ সেপ্টেম্বর প্রথম ব্যাংকারদের সভায় এক্সপোর্ট প্রসিডে ৯৯ টাকা ও রেমিট্যান্সের ডলার ১০৮ টাকায় কেনার সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর