1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় পাউবো কর্মকর্তার নির্দেশে কলোনির লেকের মাছ লুট! আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু সৈয়দপুরে লায়ন্স জেলা ৩১৫ এ ২-এর নিরাপদ পানীয় জল প্রকল্পের কার্যক্রম পরিদর্শন সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনিতে পাউবো’র বেড়িবাঁধের ৪০ পয়েন্টে ভাঙন সৈয়দপুর – কিশোরগঞ্জের উন্নয়নে সবধরনের পদক্ষেপ নেওয়া হবে- বিলকিস ইসলাম এমপি সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক নতুন ভবন তালাবদ্ধ , ডুমুরিয়ায় স: প্রা: বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান ২৫ বছর পর নয়নের খালে প্রাণ, পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন  তালায় জমিজমা সংক্রান্ত বিরোধ, হামলা গৃহবধু ও তার ১৪ মাস বয়সী শিশু কন্যা আহত

চালককে হত্যা করে প্রাইভেটকার ছিনতাই

  • প্রকাশিত : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১২১ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

ফরিদপুরের মধুখালীতে মো. উজ্জল (৫০) নামের একজন প্রাইভেটকার চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার তোয়ারডাঙ্গা গ্রামের জুবায়ের হোসেন ও মনোয়ার বেগমের ছেলে।

বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় উপজেলার গাজনা-মথুরাপুর ফিডার সড়কের মথুরাপুর গ্রামের মান্দারতলা খালের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উজ্জল পেশাদার প্রাইভেটকার চালক। ঢাকার আশুলিয়া এলাকা থেকে গোপালগঞ্জে যাওয়ার কথা বলে অজ্ঞাতরা তার প্রাইভেট কারটি ভাড়া করে নিয়ে যাচ্ছিল।

তিনি জানান, ধারনা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তিরাই চালককে হত্যা করে প্রাইভেটকারটি নিয়ে পালিয়ে গেছে। হত্যাকারীদের শনাক্ত ও প্রাইভেটকারটির নম্বর বের করার চেষ্টা করা হচ্ছে।

ওসি শহিদুল ইসলাম আরও বলেন, লাশের গলায় ও শরীরে একাধিক ছুরি আঘাত রয়েছে। হত্যাকারীরা মঙ্গলবার রাতের কোন এক সময় চালককে হত্যা করে মধুখালী এলাকায় লাশটি ফেলে রেখে যায়।

লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চালকের পরিবারকে খবর দেয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর