1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু সৈয়দপুরে লায়ন্স জেলা ৩১৫ এ ২-এর নিরাপদ পানীয় জল প্রকল্পের কার্যক্রম পরিদর্শন সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনিতে পাউবো’র বেড়িবাঁধের ৪০ পয়েন্টে ভাঙন সৈয়দপুর – কিশোরগঞ্জের উন্নয়নে সবধরনের পদক্ষেপ নেওয়া হবে- বিলকিস ইসলাম এমপি সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক নতুন ভবন তালাবদ্ধ , ডুমুরিয়ায় স: প্রা: বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান ২৫ বছর পর নয়নের খালে প্রাণ, পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন  তালায় জমিজমা সংক্রান্ত বিরোধ, হামলা গৃহবধু ও তার ১৪ মাস বয়সী শিশু কন্যা আহত সাতক্ষীরার শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার

সৈয়দপুর – কিশোরগঞ্জের উন্নয়নে সবধরনের পদক্ষেপ নেওয়া হবে- বিলকিস ইসলাম এমপি

  • প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২৫ বার পঠিত
saedpur-16799
  • মিজানুর রহমান মিলন, সৈয়দপুর ::

জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশব্যাপী নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

এলাকা ও জনগনের জন্য তিন মাসেই সরকারের নেওয়া সকল কর্মকাণ্ড সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

সৈয়দপুর, কিশোরগঞ্জ ও জলঢাকা উপজেলার সর্বত্র বিএনপির নেতৃত্বে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হবে।

তিনি বলেছেন, দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান এলাকার উন্নয়নে আমার প্রতি যে দায়িত্ব অর্পণ করেছেন, তা অক্ষরে অক্ষরে পালন করে যাবো।

এজন্য সকলের সহযোগিতা চেয়েছেন তিনি। শুক্রবার (১৯ জুন) সকালে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নে তেলিপাড়ায় ২০২৫-২০২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) প্রকল্পের আওতায় রাস্তার সিসি ঢালাইয়ের উদ্বোধন শেষে সকলের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার দেশের প্রতিটি এলাকার রাস্তাঘাট সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বদ্ধ পরিকর। এরই অংশ হিসেবে সৈয়দপুরেও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাস্তাঘাটের উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। তিনি বলেন, এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে তিনি ঘোষণা দেন।

উল্লেখ্য ওই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের তেলিপাড়া দেলোয়ার হোসেনের বাড়ি হতে করিম ডিলারের বাড়ি পর্যন্ত ২১৫ মিটার রাস্তার সিসি ঢালাইয়ের মাধ্যমে রাস্তার নির্মাণ কাজ শুরু হয় শুক্রবার।

এতে ব্যয় হবে প্রায় লাখ টাকা। গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পের আওতায় এটি বাস্তবায়ন করছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়।

এরআগে সম্প্রতি শহরের গোলাহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দোকান মালিক ও ব্যবসায়ীদের সাথে কথা বলেন সংসদ সদস্য বিলকিস ইসলাম। এসময় তিনি ব্যক্তিগত তহবিল থেকে তাদেরকে আর্থিক সহায়তা করেন এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সহায়তা করতে সবধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন।

এসব অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ‍্যক্ষ আব্দুল গফুর সরকার, সহ সভাপতি কাজী একরামুল হক, সাধারণ সম্পাদক শাহিন আকতার শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ও তারিকুল ইসলাম, সৈয়দপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুল ইসলাম হাফিজ, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কার্জনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর